• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

চরফ্যাশন দুই ইউপিতে নৌকার ভরাডুবি।

NEWS ROOM / ২০৬ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২




চরফ্যাশন (ভোলা )

প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে কঠোর নিরাত্তার মধ্যে দিয়ে তিন ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার উৎসব মূখর পরিবেশে প্রথমবারের মতো ইভিএমএ ভোটিং এর মাধ্যমে ভোট গ্রহনে দুই ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীদের হারিয়ে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিজয়ী ও এক ইউপিতে আওয়ামী লীগ ঘরোনা স্বতন্ত্র প্রার্থীকে হারিয়ে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশ নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর অবস্থানে ছিলেন আইন সৃঙ্খলাবাহিনী। সকাল থেকে ভোট কেন্দ্র গুলো শান্তিপূর্ন পরিবেশ থাকলেও দুপুর গড়িয়ে আসলে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সর্মথকদের হুমকি ধামকির মধ্যে দিয়ে প্রত্যেক ইউনিয়নে বিপুল সংখ্যক নারী পুরুষ কেন্দ্রে উপস্থিতির মধ্যে দিয়ে ভোট গ্রহন সম্পন্ন হয়। ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে প্রথম বারের মতো তিন ইউপিতে ইভিএমএ ভোট দিতে কিছুটা বিঘœ হলেও পরিবেশ অনুকূলে থাকায় ভোট প্রয়োগে সন্তষ প্রকাশ করেছে ভোটরা।

নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, নীলকল ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রতীকের প্রার্থী আলমগীর হোসেন হাওলাদারকে ২ হাজার ১১২ ভোটে হারিয়ে তার প্রতিদ্বন্দ্বি (বিদ্রোহী ) স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন লিখন ৭ হাজার ২শ ৮৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

অপরদিকে জিন্নাগড় ইউপিতে আওয়ামী লীগ ঘরোনা আনারস প্রতীকের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোল্লা আবুল কালামকে ৩হাজার ৮শ ৭৬ ভোটে হারিয়ে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ হোসেন মিয়া ৫ হাজার ৮শ ৮৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এছাড়াও আমিনাবাদ ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী জামাল উদ্দিনকে ৩ হাজার ৮শ ৩১ ভোটে হারিয়ে তার প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ ঘরোনা ( বিদ্রোহী ) প্রার্থী সাইদুর রহমান মিঠু (আনারসর প্রতীক) ৮ হাজার ৬শ ৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এই তিন ইউনিয়নে সাধারন সদস্য পদে ২৭ জন এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মেম্বার পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন আফিসার মো. রফিকুল ইসলাম জানান, ৪ স্তরের কঠোর নিরাত্তা বলয়ে তিন ইউপিতে নির্বাচন সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি