• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অঙ্গীকারে ভোলায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ভোলা’র’ বেতুয়া-চরফ্যাশন সড়কে ডিবির অভিযান,ই’য়া’বা’সহ যুবক গ্রেপ্তার লালমোহনে পুলিশের জোড়া মাদক’বিরোধী অভি/যান, ই’য়া’বা ও গাঁ’জাসহ আটক ২ ভোলা জেলা পুলিশের কার্যক্রম পর্যালোচনায় বরিশাল রেঞ্জের ডিআইজি, দিলেন দিকনির্দেশনা। শ্রেণিকক্ষের প্রিয় মানুষটির বিদায়, ভালোবাসায় সিক্ত জীবন গোপাল হাওলাদার ভোলায় মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান,শয়নকক্ষ থেকে উদ্ধার ২০ পিস ইয়াবা শ্যামা মায়ের পূজা উপলক্ষে ভোলার ১৬ মন্দিরে বিশেষ সহায়তা ব্যারিস্টার পার্থের পক্ষ থেকে ভোলায় ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ডিবির হাতে আটক ১ চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায়,ভোলার তিন ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প বোরহানউদ্দিন মানিকায় ব্যারিস্টার মারুফ ইব্রাহীম আকাশ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন -এমপি হাফিজ ইব্রাহিম

ভোলা’র’ বেতুয়া-চরফ্যাশন সড়কে ডিবির অভিযান,ই’য়া’বা’সহ যুবক গ্রেপ্তার

NEWS ROOM / ৩০ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬



ভোলায় ডিবির অভি/যানে ২ হাজার পিস ই’য়া’বা’সহ যুবক গ্রেপ্তার।

ভোলা প্রকাশ | নিজস্ব প্রতিবেদক

ভোলার চরফ্যাশনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হাসান মাহমুদ ওরফে আরিফ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ৮টা ৫ মিনিটের দিকে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন সৈয়দ বাড়ির সামনে বেতুয়া-চরফ্যাশনগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোলা জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আবু ইউসুফ সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মোঃ হাসান মাহমুদ ওরফে আরিফ হোসেন দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জালু মাতব্বর বাড়ির রুহুল আমিন ওরফে বশির মাতব্বরের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি