• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি। আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার বিস্তীর্ণ এলাকায়,আগাম প্রস্তুতির আহ্বান।

‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার।

NEWS ROOM / ১৯ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মোঃ ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশ :

ভোলার দুলারহাটে ‘জ্বিন হাজির’ করে স্বর্ণালঙ্কার দ্বিগুণ করে দেওয়ার অলৌকিক প্রলোভন দেখিয়ে ১৭ নারীর কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ।

জেলা পুলিশ জানায়, গত ৪ ফেব্রুয়ারি দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মকবুল মুন্সির বাড়িতে এই প্রতারণার ঘটনা ঘটে। কথিত ‘জ্বিন হাজির’ করে স্বর্ণ দ্বিগুণ করে দেওয়ার আশ্বাসে স্থানীয় ১৭ জন নারী বিভিন্ন ওজনের মোট ১০ ভরি ১১ আনা স্বর্ণালঙ্কার প্রতারকদের হাতে তুলে দেন। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৪৬ হাজার টাকা। স্বর্ণ নেওয়ার পরই চক্রটি আত্মগোপনে চলে যায়।

দীর্ঘ কয়েক মাস পর গত ২৭ জুলাই একই চক্র আবারও নুরাবাদ এলাকায় একই কৌশলে প্রতারণার উদ্দেশ্যে আসে। এ সময় আগের ভুক্তভোগীরা তাদের চিনে ফেলেন এবং স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করেন। খবর পেয়ে দুলারহাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— রুমা (৩০), মুক্তা (২৬), স্বপন ফরাজী (৫০) ও আলামিন (২৬)। তাদের মধ্যে রুমার বাড়ি নুরাবাদে এবং অপর তিনজনের বাড়ি দুলারহাট উপজেলার মজিবনগর এলাকায়।

পুলিশের অভিযানে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে একটি জোড়া স্বর্ণের রুলি, একটি জোড়া স্বর্ণের ঝুমকা এবং নগদ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে দুলারহাট থানায় পেনাল কোডের ৪০৬ ও ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রতারণা চক্রের পলাতক সদস্যদের গ্রেফতার এবং অবশিষ্ট স্বর্ণালঙ্কার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

জেলা পুলিশ সাধারণ মানুষকে এ ধরনের অলৌকিক প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে যেকোনো প্রতারণার তথ্য দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি