• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক

NEWS ROOM / ৭১ বার ভিউ
আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬



সিদ্দিক মুন্সির বাড়ির সামনের সড়কে অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

চরফ্যাশন প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশনে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদুল হাসান নাফিজ (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং চরফ্যাশন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিদ্দিক মুন্সির বাড়ির সামনের মোড়ের পাকা সড়কে অভিযান চালিয়ে নাফিজকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৩ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটক মাহমুদুল হাসান নাফিজ চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভদ্রপাড়া এলাকার মোঃ জসিম মালতিয়ার ছেলে।

চরফ্যাশন থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি চরফ্যাশন থানায় রুজু করা হয়েছে, যার মামলা নম্বর-২৪, তারিখ ৩০ আগস্ট ২০২৬ এবং জিআর নম্বর-১৬৫/২০২৬।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি