• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিচার বিভাগে দুর্নীতি-অনিয়মে জিরো টলারেন্স, ভোলাকে রোল মডেল গড়ার প্রত্যয় ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় বোরহানউদ্দিনে প্রশাসন-জনতার সম্মিলিত উদ্যোগ, পরিচ্ছন্নতায় নামলেন ছাত্র-শিক্ষক ও স্বেচ্ছাসেবীরা লালমোহনে জমিয়াতুল মোদাররেছীনের উপজেলা সম্মেলন, ১৯১ সদস্যের কমিটি গঠন সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন। এমপিকে গালমন্দে ১ হাজার টাকার প্রস্তাব, ভিডিও ধারণের পর মারধরের শিকার মজিদ; নেপথ্যে ফয়সাল! নুরাবাদে চেয়ারম্যান পদে আলোচনায় অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর। বিয়েতে রাজকীয় চমক! হেলিকপ্টারে নব”বধূ নিয়ে বাড়ি ফিরলেন ফ্রান্স প্র’বাসী একজন হাবিবুর রহমান, ছয় দশকের সাংবাদিকতার ইতিহাস—প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। বোরহানউদ্দিনে রাতের আঁধারে চকলেট বোমা ফাটিয়ে উধাও তিন ব্যক্তি, তদন্তে পুলিশ ২৫০ শয্যার হাসপাতাল,অথচ নেই ব্লাড ব্যাংক! রক্তের প্রয়োজনে স্বজনদের ছুটতে হয় দ্বারে দ্বারে। ভোলা সদর মডেল থানা পরিদর্শনে পুলিশ সুপার,জনবান্ধব পুলিশিং জোরদারে দিলেন নির্দেশনা।

বিচার বিভাগে দুর্নীতি-অনিয়মে জিরো টলারেন্স, ভোলাকে রোল মডেল গড়ার প্রত্যয়

NEWS ROOM / ১৫ বার ভিউ
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬




 

নিজস্ব প্রতিবেদক, ভোলা:

বিচার বিভাগে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এবং বিচারিক কার্যক্রমে গতিশীলতা আনতে ভোলায় অনুষ্ঠিত হয়েছে ‘বিচার বিভাগীয় সম্মেলন-২০২৬’। সম্মেলনে মামলা দ্রুত নিষ্পত্তি, বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানো এবং বিচার বিভাগের বিভিন্ন সীমাবদ্ধতা দূর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

২৮ নবেম্বর ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ এ. এম. রেজা জাকের। সম্মেলনে বিচারকবৃন্দ, পুলিশ সুপার, সিভিল সার্জন, প্রশাসনের কর্মকর্তা, আইনজীবী নেতা এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে দেওয়ানি ও ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তির প্রতিবন্ধকতা, উত্তরণের উপায় এবং চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মামলা দায়ের ও নিষ্পত্তির পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া বয়রা জরিপ ও ১ নম্বর খাস খতিয়ানের জটিলতা, সরকারি মামলার দীর্ঘসূত্রতা, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর, মাদক ব্ল্যাকলিস্টিং, মনপুরায় সাব-জেল নির্মাণ, নারী ও শিশু ভিকটিমের নিরাপদ আবাসন, বিচারক সংকট এবং এজলাসের নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব পায়।

পাশাপাশি দ্রুত তদন্ত প্রতিবেদন ও মেডিকেল সার্টিফিকেট প্রদানের বিষয়েও আলোচনা হয়। এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নোমান, সিভিল সার্জন ডা. মো. মনিরুল ইসলাম এবং পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার নিজ নিজ দপ্তরের সীমাবদ্ধতা দূর করে দ্রুত সেবা ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সম্মেলনের সমাপনী বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ এ. এম. রেজা জাকের বিচার বিভাগে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ঘোষণা দেন। একই সঙ্গে সব স্টেকহোল্ডারের সমন্বিত প্রচেষ্টায় ভোলা বিচার বিভাগকে একটি রোল মডেল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি