• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫

ছাত্রলীগের নেতার বিরুদ্ধে হাস চুরির অভিযোগ

NEWS ROOM / ৯৫৩ বার ভিউ
আপডেট : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে হাস চুরির অভিযোগ উঠেছে এওয়াজপুর ইউনিয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন ফরাজীর বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাতে এওয়াজপুর ৪ নং ওয়ার্ডের মুসা কালিমুল্লাহ মেম্বার বাড়ী থেকে ৬ টি হাস চুরি করেন আল-আমিন ও তার সহযোগী হামিম ও মনির।

এওয়াজপুর ইউনিয়নের খাইরুল মুন্সীর অভিযোগ করে বলেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন ফরাজী আমার ৬ টি হাঁস চুরি করে তাহার অঙ্গসংঙ্গদেরকে নিয়ে হাঁসের পার্টি দিয়েছে। এবিষয়ে আমি তাকে জিজ্ঞাসা করলে আমাকে পা ভেঙ্গে দেওয়ার হুমকি দেয় আল-আমিন।
প্রতিবেশী রিমন মহাজন বলেন, ঘটনাদিন রাতে আল-আমিন ফরাজী মোটর সাইকেলে করে হাঁস নিয়ে যাচ্ছিলেন ।

একই এলাকার আবু জাফর ফরাজী ও আছিয়া বেগম অভিযোগ করে বলেন, আমাদের ২১ টি হাঁস মুরগি চুরি হয়েছে কিছু দিন আগে কে বা কারা নিয়েছে জানিনা ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ছাত্রলীগের পদ পাওয়ার পর আল-আমিন ফরাজী এলাকায় চুরি চাঁদাবাজি করে ঘুরে বেড়ায় এবং গাঁজা সেবন করে ও কতিপয় লোকদের কাছে গাঁজা বিক্রি করে।

অভিযুক্ত আল-আমিন ফরাজী এসব বিষয়ে অস্বীকার করে বলেন, কিছু লোক সুবিধা ভোগ করার জন্য আমার বিরুদ্ধে এরকম অভিযোগ দিয়েছে।

এওয়াজপুর ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য বলেন, আল-আমিন ফরাজী এবং হামিম ও মনির সহ এই হাঁস চুরি করেছে বলে আমি অভিযোগ পেয়েছি এবং ঘরোয়া পরিবেশে আমি রায় দিয়েছি কিন্তু আল-আমিন রায় মানতেছে না।

এওয়াজপুর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম খোকন জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে বিষয়টি খটিয়ে দেখতেছি।

শশীভূষন থানার (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী জানান, এসব বিষয়ে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি