• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

ঢাকায় পপুলার মেডিক্যাল কলেজের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

NEWS ROOM / ১৪৯ বার ভিউ
আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টারঃ
পপুলার মেডিক্যাল কলেজের প্রথম বর্ষ এমবিবিএস ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও শপথ বাক্যপাঠ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় (১ আগস্ট ২০২২ খ্রিষ্টাবব্দ) মেডিক্যাল কলেজের মিলনায়তনে এর আয়োজন করে কলেজ কর্র্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে নবাগত এমবিবিএস শিক্ষার্থীদের সুচিকিৎসক হওয়ার শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। একই সঙ্গে নতুন ভর্তিকৃত মেডিক্যাল শিক্ষার্থীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে নানান দিক নির্দেশনাও প্রদান করেন দেশের একমাত্র পূর্ণাঙ্গ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার মেডিক্যাল কলেজের গর্ভনিং বডির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক কাজী তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলার পপুলার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন পপুলার মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার আবু রায়হান।

সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস। ছবি: মোঃ সোহেল গাজী, মোঃ আরিফ খান । নিউজ: প্রশান্ত মজুমদার ও সুব্রত মন্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি