• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
জোয়ারের পানিতে ক্ষতি/গ্রস্ত ৩২ পরিবার পেল ৩০ কেজি করে ত্রাণের চাল। ভোলায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভি/যান,নিয়মিত তদারকির ঘোষণা। ভোলা পুলিশ লাইন্স হাসপাতালে আধুনিকায়ন, ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন। ভোলা সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুমন মাঝির পিতার পরলোক/গমন,সনাতনী সমাজে শোকের ছায়া! সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী ভোলা পৌরসভার একাধিক সড়ক বেহাল সড়কে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। মেঘনার পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপরে,মনপুরায় জোয়ারে প্লাবিত নিম্নাঞ্চল পানিবন্দি ১০ হাজার মানুষ,তলিয়ে গেছে রামনেওয়াজ লঞ্চঘাট।। বাল্যবিয়ের শিকার ভোলা উপকূলের স্কুলগামী কিশোরীরা অভিভাবকদের অসচেতনতা ও দারিদ্র্য বাড়াচ্ছে ঝুঁকি মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন ভোলায় উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উদযাপন। লিটন চন্দ্র রক্ষিত ও বিল্টু চন্দ্র দে’র নেতৃত্বে বোরহানউদ্দিনে উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত

জোয়ারের পানিতে ক্ষতি/গ্রস্ত ৩২ পরিবার পেল ৩০ কেজি করে ত্রাণের চাল।

NEWS ROOM / ৪ বার ভিউ
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত ৩২টি পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ৩০ কেজি করে চাল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

সম্প্রতি জোয়ারের পানিতে ইউনিয়নের বিভিন্ন এলাকার বসতবাড়ি ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় অনেক পরিবার দুর্ভোগে পড়ে। ক্ষতিগ্রস্তদের কষ্ট লাঘবে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।

ত্রাণ বিতরণকালে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়া হবে।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, জোয়ারের পানিতে ক্ষয়ক্ষতির কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এই সহায়তা তাদের পরিবার পরিচালনায় কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে,দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি সহায়তা কার্যক্রম চলমান থাকবে এবং প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ সহায়তা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি