• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
চুরি করে পালিয়েও রক্ষা নেই! GPS-এ ধরা পড়ল R15-M,বরিশাল থেকে গ্রেপ্তার ২ বোরহানউদ্দিনে পুলিশের অভিযান,২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলনে কোস্টগার্ডের অভিযান,ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮ জন্মাষ্টমীর উৎসবে মুখর ভোলা, বর্ণাঢ্য শোভাযাত্রায় সম্প্রীতির বার্তা তজুমদ্দিনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা “ভক্তহৃদয়ে আজ একটিই আকুতি—শ্রীশ্রী রাধারাসবিহারীর কৃপায় সুস্থ হয়ে ফিরুন প্রিয় সুরপতি গৌরাঙ্গ দাস প্রভু”দ শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন।

NEWS ROOM / ৬৩ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬




মোঃ মহিউদ্দিন সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ

ভোলা, ২১ জুলাই (নিজস্ব প্রতিবেদক): বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর—লেনদেনে বাংলা কিউআর’ উদ্যোগের অংশ হিসেবে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ভোলায় বর্ণাঢ্য র‌্যালি, সচেতনতামূলক ক্যাম্পেইন, ফিতা কাটা, বাংলা কিউআর কোড বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি., ভোলা শাখা।
মঙ্গলবার সকালে ভোলা জিয়া সুপার মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা পরিষদের প্রশাসক, ভোলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। তিনি ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন এবং ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ব্যাংকের কর্মকর্তা মো. নাজিম উদ্দিন এবং গীতা পাঠ করেন আশিক পোদ্দার। স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি. ভোলা শাখার সহকারী মহাব্যবস্থাপক পরিমল চন্দ্র বিশ্বাস। ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন পূবালী ব্যাংক পিএলসি. বরিশাল অঞ্চলের এডিসি (ইনচার্জ) মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তরিকুল ইসলাম কায়েদ, মুনতাসির আলম (রবিন চৌধুরী), আলহাজ্ব হারুন অর রশীদ, আলহাজ্ব মো. আলমগীর হোসেন ও আলহাজ্ব আইয়ুব আলী মিয়া। এছাড়া বক্তব্য দেন কুঞ্জেরহাট উপশাখার ব্যবস্থাপক মো. মেজবাহ উদ্দিন এবং বাংলাবাজার উপশাখার ব্যবস্থাপক মো. ফখরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও লেখক গাজী তাহের লিটন।
প্রধান অতিথি আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা ও আর্থিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংকের এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। পরে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণ এবং ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি