• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
ভোলা সদর হাসপাতাল চত্বরে মোটরসাইকেলের দখল,রোগী-স্বজনদের চরম ভোগান্তি। ভোলাসহ ১০ জেলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন। ভোলা জেলা কারাগারের অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের দাবি।  বোরহানউদ্দিনে বিয়ে বাড়িতে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ: দোষীদের শাস্তির দাবিতে বরের সংবাদ সম্মেলন রথের সারথি হতে পেরে নিজেকে ধন্য মনে করেন বিশিষ্ট ব্যবসায়ী শ্রী বিশু ঘোষ। সাফল্যের শিখরে রুহান,ভয়া/বহ সড়ক দুর্ঘটনা থেকে ফিরে আজ বিইউপির শিক্ষার্থী,আবেগাপ্লুত শিক্ষক জোয়ারের পানিতে ক্ষতি/গ্রস্ত ৩২ পরিবার পেল ৩০ কেজি করে ত্রাণের চাল। ভোলায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভি/যান,নিয়মিত তদারকির ঘোষণা। ভোলা পুলিশ লাইন্স হাসপাতালে আধুনিকায়ন, ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন। ভোলা সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুমন মাঝির পিতার পরলোক/গমন,সনাতনী সমাজে শোকের ছায়া!

ভোলা জেলা কারাগারের অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের দাবি। 

NEWS ROOM / ২৮ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ

ভোলা জেলা কারাগারের অধিকাংশ ভবন বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে যথাযথ সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের বিভিন্ন অংশ থেকে পলেস্তারা খসে পড়ছে। এতে বন্দি ও হাজতিদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

কারাগার সূত্রে জানা যায়, ভবনের বিভিন্ন কক্ষের ছাদ ও দেয়াল থেকে প্রায়ই পলেস্তারা খসে পড়ে। এতে ইতোমধ্যে কয়েকজন বন্দি ও হাজতির গায়ে পলেস্তারা পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে বন্দি, হাজতি এবং সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

সংশ্লিষ্টদের দাবি, ভোলা জেলা কারাগারের ভবনগুলো দীর্ঘদিনের পুরোনো হওয়ায় এগুলোর প্রকৌশলগত মূল্যায়ন করে জরুরি ভিত্তিতে সংস্কার অথবা প্রয়োজনে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা অত্যন্ত জরুরি। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যা প্রাণহানির কারণও হতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন বন্দি, হাজতি এবং সচেতন মহল। তাদের মতে, কারাগারে অবস্থানরত প্রত্যেক মানুষের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত সংস্কার বা নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি