• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
ভোলা জেলা কারাগারের অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ, দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের দাবি।  বোরহানউদ্দিনে বিয়ে বাড়িতে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ: দোষীদের শাস্তির দাবিতে বরের সংবাদ সম্মেলন রথের সারথি হতে পেরে নিজেকে ধন্য মনে করেন বিশিষ্ট ব্যবসায়ী শ্রী বিশু ঘোষ। সাফল্যের শিখরে রুহান,ভয়া/বহ সড়ক দুর্ঘটনা থেকে ফিরে আজ বিইউপির শিক্ষার্থী,আবেগাপ্লুত শিক্ষক জোয়ারের পানিতে ক্ষতি/গ্রস্ত ৩২ পরিবার পেল ৩০ কেজি করে ত্রাণের চাল। ভোলায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভি/যান,নিয়মিত তদারকির ঘোষণা। ভোলা পুলিশ লাইন্স হাসপাতালে আধুনিকায়ন, ১০ শয্যা বিশিষ্ট এমআই সেন্টার ও মেহমানখানার উদ্বোধন। ভোলা সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুমন মাঝির পিতার পরলোক/গমন,সনাতনী সমাজে শোকের ছায়া! সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী ভোলা পৌরসভার একাধিক সড়ক বেহাল সড়কে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। মেঘনার পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপরে,মনপুরায় জোয়ারে প্লাবিত নিম্নাঞ্চল পানিবন্দি ১০ হাজার মানুষ,তলিয়ে গেছে রামনেওয়াজ লঞ্চঘাট।।

সাফল্যের শিখরে রুহান,ভয়া/বহ সড়ক দুর্ঘটনা থেকে ফিরে আজ বিইউপির শিক্ষার্থী,আবেগাপ্লুত শিক্ষক

NEWS ROOM / ২৪ বার ভিউ
আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২৬

মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ

মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক শিক্ষার্থীর অনুপ্রেরণাদায়ক সাফল্যের গল্প যেন নতুন করে আশার আলো দেখাল সবাইকে। ভোলা সাইন্স মিশন স্কুল অ্যান্ড কলেজের কোচিং শাখার সাবেক শিক্ষার্থী আশরাফ সিদ্দিক (রুহান) আজ দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ অধ্যয়ন করছেন। সম্প্রতি প্রিয় শিক্ষকের সঙ্গে আকস্মিক সাক্ষাৎ আবেগঘন মুহূর্তের জন্ম দেয়।

জানা যায়, নবম শ্রেণিতে পড়ার সময় এক সকালে বন্ধু ফারদিনকে নিয়ে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রুহান। পথে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় ফারদিন ঘটনাস্থলেই প্রাণ হারায়। গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে ফেরে রুহান।

দুর্ঘটনার পর দীর্ঘ সময় শয্যাশায়ী থাকলেও পড়াশোনা থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়নি সে। সেই কঠিন সময়ে তার শিক্ষক নিয়মিত বাসায় গিয়ে পড়াশোনায় সহযোগিতা করেন। শিক্ষক স্মৃতিচারণ করে বলেন, “রুহান ছিল অত্যন্ত মেধাবী, প্রাণবন্ত ও পরিশ্রমী একজন শিক্ষার্থী। জীবনের সবচেয়ে কঠিন সময়েও সে পড়াশোনার প্রতি অটল ছিল।”

অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের ফল হিসেবে রুহান এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে। পরে পরিবারের সঙ্গে ঢাকায় চলে যাওয়ায় শিক্ষক-শিক্ষার্থীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বহুদিন পর হঠাৎ দেখা হলে রুহান জানায়, সে বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ অধ্যয়ন করছে। পাশাপাশি দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগও পেয়েছিল।

প্রিয় শিক্ষার্থীর এই অর্জনের কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক। তিনি বলেন, “একজন শিক্ষকের সবচেয়ে বড় সার্থকতা হলো তার শিক্ষার্থীদের সফল হতে দেখা। রুহানের এই সাফল্য আমাকে গর্বিত করেছে। প্রতিকূলতাকে জয় করে সে যে অবস্থানে পৌঁছেছে, তা অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।”

রুহানের জীবনগাথা প্রমাণ করে, জীবনে যত বড় বাধাই আসুক না কেন—অধ্যবসায়, সাহস, আত্মবিশ্বাস এবং সঠিক দিকনির্দেশনা থাকলে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি