• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা!

ঈদকে সামনে রেখে জমে উঠেছে চরফ্যাশনে কোরবানির পশুর হাট

NEWS ROOM / ৩৩৭ বার ভিউ
আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২

শাহাবুদ্দিন হাওলাদার,চরফ‍্যাশন,ভোলা।।

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জমে উঠেছে চরফ্যাশনে কোরবানির পশুর হাটগুলো।
গতকাল রবিবার উপজেলার শশীভূষণ বাজারের কোরবানির পশুর হাটে সরেজমিনে গিয়ে দেখা যায় এমন চিত্র।
প্রতি বছরের ন্যায় এবারও অনেকেই আগে থেকে কোরবানির পশু ক্রয় করতে হাটে এসে ভিড় জমাচ্ছেন। তারা ধারণা করছেন সামনের আগামী হাটগুলোতে কোরবানির পশুর দাম বৃদ্ধি পেতে পারে, তাই ক্রয় ক্ষমতার মধ্যে অনেকেই কোরবানির পশু ক্রয় করতে ব্যস্ত হয়ে উঠেছেন। গরু বিক্রেতারা ন্যায্য মূল্যের চেয়ে দাম অনেক বেশি চাওয়ায় কোরবানির পশু কিনতে হিমশিম খাচ্ছে ক্রেতারা।
তবে বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এ বছর গো-খাদ‍্যের দাম বেশি হওয়ার কারনে গরুর দাম একটু বেশি।
শশীভূষণের এই কুরবানীর পশুর হাটে থানা পার্শ্ববর্তী ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষ আসেন গরু-ছাগল কেনাবেচার জন্য।
এখন পর্যন্ত ভারতীয় কোন গরু এ হাটে না আসার কারণে কিছুটা ভালো দামে বিক্রয় করতে পারছেন বলে জানান বিক্রেতারা।
সামনের হাটগুলোতে আরো ভালো দামে কোরবানী পশু বিক্রয় করতে পারবেন বলে তারা আশাবাদী।
এ বিষয়ে গরুর হাট ইজারাদার কামাল মিয়া বলেন সুষ্ঠ পরিবেশে এ হাটে ক্রেতা বিক্রেতারা গরু ছাগল বেচেকেনা করছেন।
এখানে কোন বিশৃংখলার নেই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি