শিরোনাম
ভোলায় নির্মাণাধীন ভবনের বারান্দা থেকে আ’গ্নে’য়াস্ত্র উদ্ধার, ডিবির হাতে আ’ট’ক নূরউদ্দিন ক্ষমতা নয়, মানুষের খেদমতই প্রত্যাশা—ভোটারদের কাছে বিনীত আবেদন সাবেক জন প্রতিনিধির তজুমদ্দিন থানায় ডিআইজির পরিদর্শন,উদ্বোধন হলো নতুন ব্যাডমিন্টন কোর্ট বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অঙ্গীকারে ভোলায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ভোলা’র’ বেতুয়া-চরফ্যাশন সড়কে ডিবির অভিযান,ই’য়া’বা’সহ যুবক গ্রেপ্তার লালমোহনে পুলিশের জোড়া মাদক’বিরোধী অভি/যান, ই’য়া’বা ও গাঁ’জাসহ আটক ২ ভোলা জেলা পুলিশের কার্যক্রম পর্যালোচনায় বরিশাল রেঞ্জের ডিআইজি, দিলেন দিকনির্দেশনা। শ্রেণিকক্ষের প্রিয় মানুষটির বিদায়, ভালোবাসায় সিক্ত জীবন গোপাল হাওলাদার ভোলায় মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান,শয়নকক্ষ থেকে উদ্ধার ২০ পিস ইয়াবা শ্যামা মায়ের পূজা উপলক্ষে ভোলার ১৬ মন্দিরে বিশেষ সহায়তা ব্যারিস্টার পার্থের পক্ষ থেকে

ভোলায় নির্মাণাধীন ভবনের বারান্দা থেকে আ’গ্নে’য়াস্ত্র উদ্ধার, ডিবির হাতে আ’ট’ক নূরউদ্দিন

NEWS ROOM / ১২ বার ভিউ
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬



ভোলায় ডিবির অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আটক ৪২ বছর বয়সী ব্যক্তি

ছিদ্দিকুর রহমান সোহেল | ভোলা প্রকাশ

ভোলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি লোকাল গান (এলজি) ও তিনটি বগি দাসহ নূরউদ্দিন কয়েল (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাত ২টা ৫৫ মিনিটের দিকে ভোলা সদর উপজেলার ৪ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব গাজীরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই করুন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালায়। এ সময় মোঃ সাদ্দাম ফকিরের নির্মাণাধীন ভবনের উত্তর পাশে টিনের চালার খোলা বারান্দা থেকে একটি লোকাল গান (এলজি) ও তিনটি বগি দা উদ্ধারসহ নূরউদ্দিন কয়েলকে আটক করা হয়।

আটক নূরউদ্দিন কয়েল পূর্ব কাজীরচর এলাকার মৃত আশ্রাফ আলী কয়েলের ছেলে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি