• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতা নয়, মানুষের খেদমতই প্রত্যাশা—ভোটারদের কাছে বিনীত আবেদন সাবেক জন প্রতিনিধির তজুমদ্দিন থানায় ডিআইজির পরিদর্শন,উদ্বোধন হলো নতুন ব্যাডমিন্টন কোর্ট বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অঙ্গীকারে ভোলায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ভোলা’র’ বেতুয়া-চরফ্যাশন সড়কে ডিবির অভিযান,ই’য়া’বা’সহ যুবক গ্রেপ্তার লালমোহনে পুলিশের জোড়া মাদক’বিরোধী অভি/যান, ই’য়া’বা ও গাঁ’জাসহ আটক ২ ভোলা জেলা পুলিশের কার্যক্রম পর্যালোচনায় বরিশাল রেঞ্জের ডিআইজি, দিলেন দিকনির্দেশনা। শ্রেণিকক্ষের প্রিয় মানুষটির বিদায়, ভালোবাসায় সিক্ত জীবন গোপাল হাওলাদার ভোলায় মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান,শয়নকক্ষ থেকে উদ্ধার ২০ পিস ইয়াবা শ্যামা মায়ের পূজা উপলক্ষে ভোলার ১৬ মন্দিরে বিশেষ সহায়তা ব্যারিস্টার পার্থের পক্ষ থেকে ভোলায় ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ডিবির হাতে আটক ১

ক্ষমতা নয়, মানুষের খেদমতই প্রত্যাশা—ভোটারদের কাছে বিনীত আবেদন সাবেক জন প্রতিনিধির

NEWS ROOM / ১৩ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬




ক্ষমতার নয়, জনসেবার প্রত্যাশা—ভোটের সিদ্ধান্ত জনগণের বিবেকের ওপর ছেড়ে দিলেন ৭ নম্বর ওয়ার্ডের সাবেক জনপ্রতিনিধি

ভোলা প্রতিনিধি:

ভোলা সদর উপজেলার ১২ নম্বর উত্তর দিঘলদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করে আবারও জনসেবার সুযোগ চেয়েছেন ওয়ার্ডের সাবেক জনপ্রতিনিধি। ২০১৫ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ সময় জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি নিজের ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এক আবেগঘন বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওয়ার্ডবাসীর খেদমতে থাকার চেষ্টা করেছেন। হয়তো সবার উপকার করতে পারেননি, তবে সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন। দায়িত্ব পালন ও মানুষের সেবা করতে গিয়ে অনিচ্ছাকৃত কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি সবার প্রতি বিনীত অনুরোধ জানান।

তিনি আরও বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। নিজের স্বার্থ বা প্রাপ্তির চেয়ে জনগণের ভালোবাসা ও দোয়াকেই বড় অর্জন হিসেবে বিবেচনা করেন। অতীতে দায়িত্ব পালনকালে কোনো দলীয় প্রভাব খাটাননি কিংবা কারও ওপর জুলুম-অত্যাচার করেননি বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।

আগামী দিনেও জনগণ চাইলে তাদের সেবা করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিবেচনা করে ভোটাররা যেন নিজেদের বিবেক দিয়ে যোগ্য প্রতিনিধি নির্বাচন করেন। তাকে যোগ্য মনে হলে আবারও সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। আর যোগ্য মনে না হলে নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নিলেও তার কোনো আপত্তি বা ক্ষোভ থাকবে না বলে জানান।

বক্তব্যের শেষাংশে ৭ নম্বর ওয়ার্ডের মা-বোনসহ সর্বস্তরের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোট জনগণের পবিত্র আমানত ও গণতান্ত্রিক অধিকার। তাই অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজেদের বিবেক, বিবেচনা ও পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আগামীতেও মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি