• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অঙ্গীকারে ভোলায় এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ভোলা’র’ বেতুয়া-চরফ্যাশন সড়কে ডিবির অভিযান,ই’য়া’বা’সহ যুবক গ্রেপ্তার লালমোহনে পুলিশের জোড়া মাদক’বিরোধী অভি/যান, ই’য়া’বা ও গাঁ’জাসহ আটক ২ ভোলা জেলা পুলিশের কার্যক্রম পর্যালোচনায় বরিশাল রেঞ্জের ডিআইজি, দিলেন দিকনির্দেশনা। শ্রেণিকক্ষের প্রিয় মানুষটির বিদায়, ভালোবাসায় সিক্ত জীবন গোপাল হাওলাদার ভোলায় মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান,শয়নকক্ষ থেকে উদ্ধার ২০ পিস ইয়াবা শ্যামা মায়ের পূজা উপলক্ষে ভোলার ১৬ মন্দিরে বিশেষ সহায়তা ব্যারিস্টার পার্থের পক্ষ থেকে ভোলায় ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ডিবির হাতে আটক ১ চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায়,ভোলার তিন ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প বোরহানউদ্দিন মানিকায় ব্যারিস্টার মারুফ ইব্রাহীম আকাশ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন -এমপি হাফিজ ইব্রাহিম

লালমোহনে পুলিশের জোড়া মাদক’বিরোধী অভি/যান, ই’য়া’বা ও গাঁ’জাসহ আটক ২

NEWS ROOM / ২৫ বার ভিউ
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬



লালমোহনে পুলিশের পৃথক মাদক/বিরোধী অভিযান, ই’য়া’বা ও গাঁ’জা’সহ আটক ২

ভোলা প্রকাশ | নিজস্ব প্রতিবেদক

ভোলার লালমোহনে পৃথক দুটি মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং লালমোহন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঠির মাথা বাজারে মোহাম্মদ ইমামের মুদিদোকানের পূর্ব পাশে পাকা রাস্তা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ রিয়াজ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

অন্যদিকে, লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নওয়াব আলী মুন্সি বাড়ির রোডে বাবুলের বাড়ির পাশের পাকা রাস্তা থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাকিব হোসেন (২৩) নামে আরেক ব্যক্তিকে আটক করে পুলিশ।

অভিযানে লালমোহন থানার এসআই দেবরাজ চক্রবর্তী, এএসআই আল আমিন, মঙ্গল শিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ জুয়েল, এএসআই মোঃ মনিরুজ্জামানসহ পুলিশের একটি দল অংশ নেয়।

আটক দুইজনই লালমোহন উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি