• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ রাতের লঞ্চে ভোলার দীর্ঘশ্বাস: সড়ক নয়, সেতুই চায় দ্বীপবাসী

NEWS ROOM / ১৪৭ বার ভিউ
আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

আমার মেঠো সবুজ গাঁয়
— মোঃ মহিউদ্দিন


———————————–
সবুজ – শ্যামল বৃক্ষে ঘেরা
আমার জন্মভূমির এই গাঁয়
কোমল দূর্বা মাড়িয়ে পায়,
কে যাবি ভাই আয়।

সেথায় মেঠোপথে
গাছের সারি
শীতল বাতাস বয়।

মেঘনা নদীর জোয়ার ভাটায়
জাল ফেলে মাঝি
পাল তুলে দিয়ে
ভাটিয়ালি গান গায়।

কৃষকেরা লাঙ্গল-জোয়াল
কাঁধে নিয়ে ফসলের মাঠে যায়।
গায়ের বধু পায়ে নুপুর পরে
মাটির কলসি কাঁখে নিয়ে
আলতা রাঙ্গা পায়।

সেথায় নেই শব্দ দূষণ,
কল কারখানার বিষাক্ত কার্বন।

সেথায় নেই গাড়ি, ঘোড়া
যানজট কোলাহল,
ফলমূল শাক সবজিতে
নেই বিষাক্ত কেমিক্যাল।

ফসলের মাঠে
সবুজ – সোনালি বরণ,
আছে নির্মল বায়ু
বিশুদ্ধ অক্সিজেন।

মানুষের মধ্যে নেই
কুটিলতা -জটিলতা,
সহজ-সরল গাঁয়ের মানুষ
আছে অসাধারণ অতিথেয়তা।

আছে স্বচ্ছ মানসিকতা,
বন্ধুসুলভ ন্যায়পরায়নতা।

কে যাবি ভাই আয়,
আমার সবুজ মেঠো গাঁয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি