শিরোনাম
ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা

ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল

NEWS ROOM / ২৮ বার ভিউ
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬




ক্যাম্পাস প্রতিনিধি: ভোলা সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি এবং ক্যাম্পাসে সাংবাদিকতা চর্চাকে কেন্দ্র করে তৈরি হওয়া আলোচনায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভোলা জেলা ছাত্রদল। সংগঠনটির সভাপতি দাবি করেন, তারা ক্যাম্পাস সাংবাদিকদের কোনো কার্যক্রমে হস্তক্ষেপ করেননি।

আজ মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথোপকথনে এ কথা জানান জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল।

জানা গেছে, সম্প্রতি ভোলা সরকারি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের একই দিনের কর্মসূচি এবং প্রশাসনিক অনুমতি সংক্রান্ত সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিয়ে নানা আলোচনা ও প্রশ্ন তোলে ছাত্রদল।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল জানান, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী। ভোলা সরকারি কলেজের ক্যাম্পাস সাংবাদিকদের সংবাদ প্রকাশ বা তাদের পেশাগত কার্যক্রমে ছাত্রদলের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি করা হয়নি। সংবাদ প্রকাশকে কেন্দ্র করে যে ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি তৈরি হয়েছে, আমরা স্পষ্ট করে বলছি—ক্যাম্পাসে কর্মরত গণমাধ্যমকর্মীদের প্রতি আমাদের সম্মান রয়েছে এবং সংবাদ সংগ্রহের স্বাধীনতায় হস্তক্ষেপের কোনো প্রশ্নই আসে না।”

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে ভোলা সরকারি কলেজ মাঠে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ এবং একই দিনে ছাত্রদলের প্রীতি ম্যাচ আয়োজন নিয়ে পাল্টাপাল্টি পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে উভয় সংগঠনের অনুমতি বাতিল করে কলেজ প্রশাসন। সেই সংবাদের জের ধরেই ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে নিজেদের বক্তব্য স্পষ্ট করল জেলা ছাত্রদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি