• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার।

ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ

NEWS ROOM / ৭ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬




ভোলা প্রকাশ | বিশেষ প্রতিবেদন

শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে ভোলা সদর উপজেলার ২৭টি দুর্গাপূজামণ্ডপসহ মোট ২৯টি মন্দিরে আর্থিক সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর পক্ষ থেকে প্রতিটি মন্দিরে ১ লাখ টাকা করে মোট ২৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দের আওতায় রয়েছে ভোলা সদরের ২৭টি দুর্গাপূজামণ্ডপ, শ্রী শ্রী কালী মাতা মন্দির ও ভোলা পৌর মহাশ্মশান। শারদীয় দুর্গোৎসব উদযাপন এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আয়োজনকে সহযোগিতা করার লক্ষ্যে এ বরাদ্দ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

এ উদ্যোগে দুর্গাপূজার আয়োজনে সংশ্লিষ্ট মন্দির ও পূজা উদযাপন কমিটিগুলো উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়বে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
শারদীয় শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা নিয়ে সবার জন্য আনন্দময় হোক দুর্গোৎসব-২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি