• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
যুব প্রশিক্ষণ কেন্দ্র, ভোলায় প্রশিক্ষণার্থী বাছাইয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত। ভোলা জেলা পুলিশ লাইন্সে আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত মেসের শুভ উদ্বোধন বাস মালিক সমিতির বিরুদ্ধে হয়রানির অভিযোগে ভোলায় সিএনজি চালকদের মানববন্ধন ভোলার বাজারে কম দামে আম বিক্রি,গুণগত মান ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন মনপুরায় ফের জেলের জালে রাজা ইলিশ, এক ইলিশের দাম ৯ হাজার তিনশত টাকা। টানা বৃষ্টি ও জোয়ারের প্রভাবে আমনের জমিতে পানি,লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা; দীর্ঘমেয়াদি সমাধানের দাবি কৃষকদের।। অনিকের তুলিতে জীবন্ত হয়ে উঠলেন দক্ষিণ বাংলার বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম মোশাররফ হোসেন শাহজাহান। ভোলায় ১৩ কোটি টাকার মৎস্য কেন্দ্র নির্মাণে দুর্নীতির অভিযোগ ভোলায় কোটি টাকার মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের পরও চালু হয়নি,হতাশ জেলে ও ব্যবসায়ীরা। ভোলায় শিল্পপার্ক গড়ার সম্ভাবনা যাচাই করছে সরকার প্রধানমন্ত্রী। 

যুব প্রশিক্ষণ কেন্দ্র, ভোলায় প্রশিক্ষণার্থী বাছাইয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত।

NEWS ROOM / ১৬ বার ভিউ
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

মো.ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ

যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন যুব প্রশিক্ষণ কেন্দ্র, ভোলার ২০২৬-২০২৭ অর্থবছরের ১ম ব্যাচে প্রশিক্ষণার্থী ভর্তির লক্ষ্যে লিখিত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই ২০২৬) সকালে যুব প্রশিক্ষণ কেন্দ্রের নিজস্ব শ্রেণিকক্ষে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক যুবক-যুবতী অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণে ভর্তির জন্য এ পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষা চলাকালে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে উত্তরপত্র জমা দেন এবং কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

যুব প্রশিক্ষণ কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। নির্বাচিতদের বিভিন্ন কর্মমুখী ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে, যা তাদের আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি