• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল গোপন সংবাদের ভিত্তিতে অভি/যান,দুলারহাটে নারীর হেফাজতে মিলল ৫২৫ গ্রাম গাঁ’জা বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন–ড্রেজার-বাল্কহেডসহ আটক ৫, জরিমানা দেড় লাখ টাকা দাপ্তরিক শৃঙ্খলা ও পেশাদারিত্ব বাড়াতে ভোলা জেলা পুলিশ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি সারোয়ার জাহান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নিজামুদ্দিন ছালিফ, সন্তানের সুস্থতায় দেশবাসীর দোয়া চাইলেন বাবা নিক্সন ঢাকার বাসায় চু’রি, স্ব’র্ণ বিক্রি করতে এসে ভোলায় ডিবির জালে আঃ আলী! ভোলায় বসতবাড়িতে মাদ/কের সন্ধান,ই’য়া’বা-গাঁ’জা’সহ যুবক আটক

১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

NEWS ROOM / ৭৪ বার ভিউ
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬



ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা প্রকাশঃ

আজ ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে সপরিবারে নিহত হন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান।

সেদিনের নৃশংস হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সঙ্গে প্রাণ হারান তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল। একই ঘটনায় বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসেরসহ আরও কয়েকজন নিহত হন।

একই রাতে বঙ্গবন্ধুর ভাগনে শেখ ফজলুল হক মনি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতের পরিবারের কয়েকজন সদস্যও হত্যাকাণ্ডের শিকার হন।

তবে দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।

দীর্ঘদিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হলেও ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর এ উপলক্ষে সরকারি ছুটি বাতিল করা হয়। বর্তমানে দিনটি ঘিরে রাষ্ট্রীয় আয়োজনের ধরনেও এসেছে পরিবর্তন।

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত ও বেদনাবিধুর অধ্যায়। ১৫ আগস্ট ঘিরে প্রতিবছরই তাঁর রাজনৈতিক ভূমিকা, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে অবদান এবং সেই রাতের হত্যাকাণ্ডের ইতিহাস নতুন করে আলোচনায় আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি