• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক

NEWS ROOM / ৪০ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬



মনপুরা প্রতিনিধিঃ

ভোলার মনপুরায় গভীর রাতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে কথিত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার কাজিরচর সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন—কলাতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাজিরচর এলাকার নূর উদ্দিন রুবেল (৩৫) ও মো. বাচ্চু মিয়া (২৫)। বাচ্চু মিয়া একই এলাকার মো. আজহার উদ্দিন ব্যাপারীর ছেলে।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাজিরচর এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হয়। পরে কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরার সদস্যরা রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই দুইজনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের দাবি, আটক দুজন দীর্ঘদিন ধরে কুখ্যাত ‘স্বপন বাহিনী’র সহযোগী হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলাও রয়েছে বলে জানানো হয়েছে।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় এলাকায় ডাকাতি, সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি