• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ! চিরতরে ভোলায় ফিরছেন তোফায়েল আহমেদ, শায়িত হবেন পারিবারিক কবরস্থানে! তোফায়েল আহমেদের জানাজা আগামীকাল,দাফন মায়ের পাশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন এমপি হাফিজ ইব্রাহিম ভোলার বাংলাবাজারে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি বিদ্যুৎ সংকটে বিপাকে ভোলাবাসী,পচছে ফ্রিজে সংরক্ষিত মাংস ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতকরণে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা

মোটরসাইকেল প্রতিযোগিতায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার ছেলের

NEWS ROOM / ১৭২ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার।।

ভোলায় বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল প্রতিযোগিতা দিতে গিয়ে মো. ফারদিন (২০) নামে দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্র নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুইটি মোটরসাইকেলে থাকা আরো দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে ভোলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে জেলার সদর উপজেলা ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক সড়কের মাদরাসা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ফারদিন সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কালুপুর গ্রামের পুলিশ কর্মকর্তা (এসআই) মো. হোসেনের ছেলে। ফারদিন ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর মডেল থানার সেকেন্ড অফিসার মো. মামুন হোসেন জানান, দুইটি মোটরসাইকেল নিয়ে ফারদিন ও তাঁর ৫ বন্ধুরা ভোলা খেয়াঘাট থেকে মোস্তফা কামাল বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুইটির গতি ছিল বেপরোয়া। তাঁরা মোটরসাইকেল দুইটি প্রতিযোগিতা করে চালিয়েছিলেন। বেপরোয়া গতি নিয়ে মোটরসাইকেল দুইটি ভোলা-ভেদুরিয়া আঞ্চলিক সড়কের মাদরাসা বাজার সংলগ্ন এলাকায় এসে পৌঁছালে ফারদিন যে মোটরসাইকেলটি চালিয়েছিল সেটি বা দিকে মোড় দিলে পাশে থাকা মোটরসাইকেলের সঙ্গে লেগে গিয়ে সে (ফারদিন) মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকেসহ তাঁর মোটরসাইকেলে থাকা দুই বন্ধুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক ফারদিনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানের দায়িত্বরত চিকিৎসক জানায় ফারদিনের মাথা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। মাথার খুলি ভেঙে ভিতরে ডুকে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হবে।

দুপুর ১টার দিকে শেবাচিম হাসপাতাল থেকে তাকে ঢাকা নেয়ার পথে মাদারীপুর জেলায় এম্বুলেন্সে তাঁর মৃত্যু হয়।

পুলিশের এ কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি