ভোলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভোলা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিন নিক্সনের ছেলে নিজামুদ্দিন ছালিফ। বর্তমানে তিনি ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, আজ হঠাৎ একটি ইজিবাইকের অসতর্কতার কারণে সৃষ্ট সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন নিজামুদ্দিন ছালিফ। দুর্ঘটনার পর তাকে দ্রুত ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
এদিকে সন্তানের এমন আকস্মিক দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তার বাবা নাজিমুদ্দিন নিক্সন। তিনি ভোলা জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ সকল শুভাকাঙ্ক্ষীর কাছে তার সন্তানের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
পাশাপাশি সকলের কাছে নিজামুদ্দিন ছালিফের দ্রুত আরোগ্য ও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হয়েছে।
আমরা ভোলা প্রকাশ পরিবারের পক্ষ থেকেও নিজামুদ্দিন ছালিফের দ্রুত সুস্থতা কামনা করছি।