• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ রাতের লঞ্চে ভোলার দীর্ঘশ্বাস: সড়ক নয়, সেতুই চায় দ্বীপবাসী

স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন

NEWS ROOM / ১৯ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬




 নিজস্ব প্রতিবেদন ভোলা প্রকাশঃ
মানুষ আসে, মানুষ চলে যায়—কিন্তু কিছু মানুষ তাঁদের কর্ম, ভালোবাসা ও মানবিকতার মধ্য দিয়ে মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকেন। তেমনই একজন সমাজহিতৈষী মানুষ ছিলেন ভোলার মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আলম মিয়া। আগামীকাল ২ সেপ্টেম্বর তাঁর ৫ম মৃত্যুবার্ষিকী
১৯৫০ সালে ভোলা সদর উপজেলার জামিরালতা গ্রামে জন্ম নেওয়া জাহাঙ্গীর আলম মিয়া ছিলেন সমাজসেবায় নিবেদিতপ্রাণ এক ব্যক্তিত্ব। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নীরবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে এলাকার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সততা, অর্থনৈতিক স্বচ্ছতা ও দায়িত্বশীল নেতৃত্বের কারণে তিনি অর্জন করেছিলেন মানুষের অগাধ আস্থা ও ভালোবাসা। জনসেবার স্বীকৃতিস্বরূপ তিনি ভোলা পৌরসভার নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি দীর্ঘদিন ভোলা জেলা জুয়েলার্স মালিক সমিতির সভাপতি,জামিরালতা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি,জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি,ইটভাটা মালিক সমিতির সভাপতি,জেলা চেম্বার অব কমার্সের সভাপতি এবং টাউন কমিটি (বাংলাস্কুল) পরিচালনা পর্ষদের সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি ঠিকাদার সমিতির সভাপতি, ভোলা-লক্ষ্মীপুর ফেরি সার্ভিস বাস্তবায়ন কমিটির সভাপতি, জেলা কমিটি পুলিশের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
বহু গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও তাঁর ব্যক্তিত্বে ছিল না কোনো অহংকারের ছাপ। সবসময় হাস্যোজ্জ্বল এই মানুষটি মানুষের ভালোবাসা ও আস্থাকেই জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখেছেন। নীরবে-নিভৃতে মানুষের উপকার করে গেছেন, রেখে গেছেন অসংখ্য স্মৃতি ও গুণগ্রাহী।
২০২১ সালের ২ সেপ্টেম্বর স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই সমাজহিতৈষী মানুষটি।
তাঁর ৫ম মৃত্যুবার্ষিকীতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন—আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি