• শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
প্রায় ৪০০ কোটি টাকার সাবস্টেশন,তবুও বিদ্যুৎ সংকটে ভোলাবাসী উন্নয়নের সুফল মিলছে না জনগণের ভাগ্যে মেহেন্দিগঞ্জে সড়কের বেহাল দশা, জনক্ষোভে সড়কে ধান রোপণ বোরহানউদ্দিনে গৃহবধূর ঝুলন্ত মর/দেহ/উদ্ধার,অ/প/মৃ/ত্যু/ মামলা রুজু জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারগুলোর পাশে এমপি হাফিজ ইব্রাহিম ঈদুল আজহা উপলক্ষে সরকারি / শিশু /পরিবার (বালক),ভোলায় জেলা প্রশাসকের শুভেচ্ছা / বিনিময়। ঈদুল আজহায় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে মানবিক উদ্যোগ ঝড়ের তাণ্ডবে ভোলাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়, ধৈর্য ধরার আহ্বান ঈদযাত্রায় যাত্রী নিরাপত্তায় ইলিশা লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শনে / ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান / পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। বোরহানউদ্দিনে পরিত্যক্ত অবস্থায় ২ মাস বয়সী / শিশু / উদ্ধার। বোরহানউদ্দিন পৌর এলাকায় পরিত্যক্ত অবস্থায় / ২ মাসের / শিশু / উদ্ধার

মেহেন্দিগঞ্জে সড়কের বেহাল দশা, জনক্ষোভে সড়কে ধান রোপণ

NEWS ROOM / ৩ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২৬

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৩নং চরএককরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তেমুহনি থেকে গোলদার বাড়ি হয়ে আলিগঞ্জগামী সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়কের মাঝেই আমন ধানের চারা রোপণ করেন।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে আছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানিতে রাস্তা ডুবে গিয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। প্রতিদিন শিক্ষার্থী, রোগী, চাকরিজীবীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এলাকাবাসী জানান, বহুবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে হতাশা ও ক্ষোভ থেকেই তারা প্রতিবাদস্বরূপ সড়কে ধান রোপণের মতো ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন।
স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে জনগণের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি