• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

ঈদুল আজহায় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে মানবিক উদ্যোগ

NEWS ROOM / ৮৬ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬



নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভোলা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয় ও তাঁর পরিবারের পক্ষ থেকে সরকারি শিশু পরিবার (বালিকা), চরনোয়াবাদ, ভোলা এবং সরকারি শিশু পরিবার (বালক), বাংলাবাজার, ভোলা-এর নিবাসীদের জন্য ১টি করে মোট ২টি কোরবানির পশু উপহার প্রদান করা হয়েছে।

প্রতি বছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আনন্দে সামিল করতে তাঁর এই মহতী ও মানবিক উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এ উদ্যোগের মাধ্যমে শিশুদের মুখে যেমন হাসি ফুটেছে, তেমনি সমাজে সহমর্মিতা, ভালোবাসা ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

শুধু আনুষ্ঠানিক সহায়তা নয়, বরং আন্তরিক দায়িত্ববোধ ও স্নেহময় এই ভালোবাসা আশ্রয়প্রাপ্ত শিশুদের মনে নিরাপত্তা, আপনত্ব ও আনন্দের অনুভূতি সৃষ্টি করেছে। সমাজের বিত্তবান ও সচেতন মানুষের জন্যও এই উদ্যোগ অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরকারি শিশু পরিবার (বালক ও বালিকা), ভোলার পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য মহোদয় ও তাঁর পরিবারের প্রতি জানানো হয়েছে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি