শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

বোরহানউদ্দিনে গৃহবধূর ঝুলন্ত মর/দেহ/উদ্ধার,অ/প/মৃ/ত্যু/ মামলা রুজু

NEWS ROOM / ৯০ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২৬




ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:
‎
ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ২নং ওয়ার্ডের মহিলা কলেজ সংলগ্ন এলাকায় সুমি বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় মাহি ভিলা নামে একটি টিনসেট ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
‎
‎স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগ থেকে জানা যায়, নিহত সুমি বেগম তার স্বামী উজ্জলের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। উজ্জল স্থানীয় মহিলা কলেজের উত্তর পাশে হেলিপ্যাড সংলগ্ন শিল্প ও বাণিজ্য মেলায় ব্যবসা করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তিনি ব্যবসার কাজে বাইরে ছিলেন।
‎
‎বাড়ির মালিক আবুল বাশার মোঃ সহিদুল্লাহ জানান, বিকেল সাড়ে ৫টার দিকে তার স্ত্রী সুমি বেগমের কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে বিষয়টি তাকে অবহিত করা হয়। পরে তিনি, সুমি বেগমের স্বামী উজ্জল এবং স্থানীয় কয়েকজন লোকজন মিলে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
‎
‎ঘরে ঢুকে তারা দেখতে পান, ঘরের পূর্ব পাশের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে সুমি বেগম ঝুলন্ত অবস্থায় রয়েছেন। পরে দ্রুত তাকে নিচে নামিয়ে মেঝেতে শোয়ানো হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়।
‎
‎পরিবারের সদস্যদের ধারণা, দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে কোনো এক সময় সুমি বেগম সবার অগোচরে গলায় ফাঁস দেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
‎
‎খবর পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে বিবেচনা করছে।
‎
‎এ বিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহ শুক্রবার ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হবে।”
‎
‎পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ বা রহস্য রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি