• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা.শুভ প্রসাদ দাসের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি। হঠাৎ সদর হাসপাতালে এমপি পার্থ,রোগীদের পাশে দাঁড়িয়ে শুনলেন সেবার বাস্তব চিত্র খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু!

ঝড়ের তাণ্ডবে ভোলাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়, ধৈর্য ধরার আহ্বান

NEWS ROOM / ৬৫ বার ভিউ
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬

ভোলা প্রতিনিধি ॥
সকালের আকস্মিক ঝড় ও দমকা হাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের কারণে প্রায় ৪০-৫০টি স্থানে গাছ পড়ে সড়ক ও বিদ্যুৎ লাইনের ওপর ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে, আবার কয়েকটি এলাকায় বিদ্যুতের খুঁটি (পোল) ভেঙে গেছে বলে জানা গেছে।
এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে বিদ্যুৎ বিভাগের কর্মীরা জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ায় বিদ্যুৎ চালু হতে কিছুটা সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি কোনো এলাকায় গাছ পড়ে রাস্তা বন্ধ হওয়া, তার ছিঁড়ে পড়ে থাকা কিংবা পোল ভেঙে যাওয়ার তথ্য থাকলে দ্রুত জানানোর আহ্বান জানানো হয়েছে।
যোগাযোগ নম্বর: ০১৭৮৮-২২৮০৮৭
জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি