• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ রাতের লঞ্চে ভোলার দীর্ঘশ্বাস: সড়ক নয়, সেতুই চায় দ্বীপবাসী

ভোলা সদর হাসপাতালের ৫০ ইন্টার্ন নার্স কে সংবর্ধনা

NEWS ROOM / ১৪৯ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪




স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশ।

নার্সিং ইনস্টিটিউট ভোলায় অধ্যয়নরত এবং ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ইন্টার্ন ৫০ নার্সকে ইন্টার্ন শেষে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ভোলা সদর হাসপাতালের আয়োজনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলার মানবিক সিভিল সার্জন হিসেবে পরিচিত ডাঃ কে এম শফিকুজ্জামান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. মু. মনিরুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীগণ। শিক্ষার অংশ হিসেবে কর্মরত ৫০ জন ইন্টার্ন নার্সকে এ সময় বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। তাদের মধ্যে বিতরন করা হয়েছে সনদ পত্র। ভোলার সিভিল সার্জন জানান, ভোলা সদর হাসপাতালে ইন্টার্ন নার্সদের আন্তরিক পরিবেশে ইন্টার্ন করার সুযোগ দেয়া হয়েছে। তাদের চিকিৎসা সেবা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়। মায়া মমতা স্নেহ ভালোবাসার বন্ধনে আবদ্ধ রেখে তাদের নৈতিক শিক্ষা দেয়া হয়েছে। আজ তাদের বিদায় বেলায় তাদের প্রতি শুভ কামনা রইলো।

এ সময় নার্সদের বিদায়ে আবেগ আপ্লুত হয়ে পরেন তিনি। তিনি বিদায়ী নার্সদের উদ্দেশ্যে বলেন, কর্মক্ষেত্রে পেশাদারী মনোভাব নিয়ে এবং রোগী ও স্বজনদের নিজেদের স্বজন মনে করে সেবা প্রদান করতে হবে। তাদের যত্ন নিতে হবে। ইন্টার্ন নার্সদের ভবিষ্যত মঙ্গল কামনা করেন ভোলার সিভিল সার্জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি