• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ! চিরতরে ভোলায় ফিরছেন তোফায়েল আহমেদ, শায়িত হবেন পারিবারিক কবরস্থানে! তোফায়েল আহমেদের জানাজা আগামীকাল,দাফন মায়ের পাশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন এমপি হাফিজ ইব্রাহিম ভোলার বাংলাবাজারে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি বিদ্যুৎ সংকটে বিপাকে ভোলাবাসী,পচছে ফ্রিজে সংরক্ষিত মাংস ইলিশা লঞ্চঘাট পরিদর্শনে নৌ পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতকরণে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা

ভোলার দক্ষিণ দিঘলদী ইউপি চেয়ারম্যানের মায়ের কুলখানিতে হাজার হাজার মানুষের ঢল

NEWS ROOM / ১৮৮ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

সিমা বেগম।।

মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশ্ত। মায়ের দোয়ায় ভাগ্যখুলে যায় সন্তানের। মা ছিলেন আমার পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এমনটি বললেন ভোলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন।

শুক্রবার (২৬ আগস্ট)জুম্মাবাদ ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদের দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের বাড়িতে তার আপন ভাতিজা ইফতারুল হাসান স্বপনের মায়ের মরহুমা তফুরা খাতুনের রুহের মাগফেরাত কামনা ও দোয়া মোনাজাতের পাশাপাশি কুলখানিতে উপস্থিত হাজার হাজার জনতার কাছে তাঁর মায়ের জন্য দোয়া চেয়ে তিনি এ কথা বলেন।দক্ষ স্বেচ্ছাসেবক এর মাধ্যমে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে আপ্যায়ন করা হয়।

কুলখানি অনুষ্ঠানে ভোলা সদর ও দৌলতখান এবং বোরহানউদ্দিন উপজেলার মানুষ অংশ গ্রহণ করেন।

দোয়া অনুষ্ঠানে ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি, ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল, জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরী, ভোলা জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম পিপিএম,জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন টুলু,দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব,এনামুল হক আরজু, বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম,সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস, দঃ দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান ইফতারুল হাসান (স্বপন),তোফায়েল আহমেদ এর কন্যা ডাক্তার তাসলিমা আহমেদ মুন্নীসহ জেলা আওয়ামীলীগ, ছাত্র লীগ, মহিলা আওয়ামীলীগ,মহিলা যুবোলীগ,স্বেচ্ছাসেবক লীগ,যুবলীগ,দৌলতখান বোরহানউদ্দিনের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি