• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা

ভোলা-বরিশাল সেতুর দাবিতে ঢাকায় কাল গণমিছিল

NEWS ROOM / ৫৯ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬




 

ভোলা প্রকাশঃ বহুদিনের প্রাণের দাবি—ভোলা-বরিশাল সেতু নির্মাণ। এই দাবিকে আরও জোরালো করতে রাজধানী ঢাকায় আগামীকাল শুক্রবার (২৮ আগস্ট) গণআন্দোলন ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে শাহবাগ চত্বর পর্যন্ত গণমিছিল অনুষ্ঠিত হবে। ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকায় অবস্থানরত ভোলাবাসীসহ সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, দীর্ঘদিনের এই দাবিকে কেন্দ্র করে ঢাকার রাজপথের কর্মসূচির মধ্য দিয়ে ভোলা ও দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগ, অর্থনীতি ও জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে থাকা সেতু নির্মাণের বিষয়টি আরও জোরালোভাবে সামনে আসবে।

‘ভোলা-বরিশাল সেতু চাই’ গ্রুপের সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

দাবি একটাই—ভোলা-বরিশাল সেতু চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি