• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় মায়ের সঙ্গে বেড়াতে এসে হারিয়ে গেল শিশু শাকিল, পরিবারের সন্ধান চায় ভোলা’র’ বোরহানউদ্দিনে ডা.মোসলেউদ্দিনের মৃত্যু, শোকের ছায়া পরিবার ও স্বজনদের মাঝে ভোলা জেলা যুবদলে নতুন নেতৃত্বের সূচনা,সভাপতি ফেরদৌস সম্পাদক মনির অপরাধের রহস্য উদ্ঘাটনে মাঠে পুলিশ সুপার, সরেজমিনে পরিদর্শন একাধিক ঘটনাস্থল গোপন সংবাদের ভিত্তিতে অভি/যান,দুলারহাটে নারীর হেফাজতে মিলল ৫২৫ গ্রাম গাঁ’জা বোরহানউদ্দিনে অবৈধ বালু উত্তোলন–ড্রেজার-বাল্কহেডসহ আটক ৫, জরিমানা দেড় লাখ টাকা দাপ্তরিক শৃঙ্খলা ও পেশাদারিত্ব বাড়াতে ভোলা জেলা পুলিশ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি সারোয়ার জাহান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নিজামুদ্দিন ছালিফ, সন্তানের সুস্থতায় দেশবাসীর দোয়া চাইলেন বাবা নিক্সন ঢাকার বাসায় চু’রি, স্ব’র্ণ বিক্রি করতে এসে ভোলায় ডিবির জালে আঃ আলী! ভোলায় বসতবাড়িতে মাদ/কের সন্ধান,ই’য়া’বা-গাঁ’জা’সহ যুবক আটক

ভোলার গ্যাসে জ্বলবে উন্নয়নের নতুন আলো—৫০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ

NEWS ROOM / ৫৬ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ ছিদ্দিকুর রহমান সোহেল ভোলা:

ভোলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশায় এবার যোগ হলো নতুন আশার আলো।ভোলায় ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ভোলার নিজস্ব গ্যাসসম্পদকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর এ উদ্যোগকে জেলার অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিদ্যুৎকেন্দ্রটি বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়ার পাশাপাশি ভোলার বিদ্যুৎ পরিস্থিতিতেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, বড় এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে ভোলায় শিল্পায়ন, বিনিয়োগ, কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের নতুন ক্ষেত্র তৈরি হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও গতিশীল হওয়ার সুযোগ তৈরি হবে।

দীর্ঘদিন ধরে ভোলার গ্যাসসম্পদকে স্থানীয় উন্নয়নে কাজে লাগানোর দাবি জানিয়ে আসছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ৫০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ সেই প্রত্যাশাকে আরও জোরালো করেছে।

ভোলাবাসীর প্রত্যাশা

স্থানীয়দের দাবি, ঘোষণার দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ভোলার গ্যাসসম্পদকে জেলার উন্নয়নের অন্যতম চালিকাশক্তিতে পরিণত করা হোক। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান, শিল্পায়ন ও বিনিয়োগের সুযোগ নিশ্চিত করা হোক।

ভোলাবাসীর প্রত্যাশা—ভোলার গ্যাসে শুধু বিদ্যুৎ নয়, জ্বলুক উন্নয়নের নতুন আলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি