• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
কালবৈশাখী-বন্যা নিয়ে বড় দুঃসংবাদ, জেনে নিন কোন অঞ্চলে কবে আঘাত হানবে ভোলায় সাড়ে ১৩ হাজার জেলে পাচ্ছেন খাদ্য সহায়তা… এতে থাকছেন জনপ্রতি ১২ কেজি আটা, ৮ কেজি ডাল, ১০ লিটার তেল, ১৬ কেজি আলু, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ। ভোলায় সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর কবর জিয়ারত করলেন ,গজনবী টিপু। ভোলায় ২ হাজার ৪শত জেলে পেলেন খাদ্য সামগ্রী মেহেন্দিগঞ্জে মৎস্য কর্মকর্তাদের উপরে হামলা। পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ১ জ্ঞানেই জাগরণ—গ্রন্থাগারভিত্তিক প্রশিক্ষণে গড়ে উঠছে দক্ষ জাতি বোরহানউদ্দিনে অতিরিক্ত দামে অকটেন বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা ‎বোরহানউদ্দিনে ১৮০০ জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

ভোলায় ২ হাজার ৪শত জেলে পেলেন খাদ্য সামগ্রী

NEWS ROOM / ১৯ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

হাসনাইন আহমেদ ভোলা প্রকাশঃ

ভোলা উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় ইলিশ অভয়াশ্রমে মার্চ ও এপ্রিল দুই মাস মাছ ধরা থেকে বিরত থাকা ২ হাজার ৪ শত জেলের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় ভোলা সদর উপজেলার হলরুমে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত খাদ্য সামগ্রী বিতরণী উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডা.শামিম রহমান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মো. কামরুল হাসান, মৎস্য অধিদপ্তর বরিশাল, মো. ইকবাল হাসান, মৎস্য কর্মকর্তা, মো.আরিফুজ্জমান উপজেলার নির্বাহী অফিসার, মেহেদী হাসান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিত থেকে জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে। এ সময় জেলেদেরকে ২ মাসের খাদ্য সামগ্রী হিসেবে সয়াবিন তেল ১০লিটার আটা ১২ কেজি, মুশুরি ডাল ৮ কেজি, আলু ১৬ কেজি, চিনি ৪ কেজি, লবণ ৪ কেজি প্রদান করেন। এসময় তার বলেন, ‘ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় জেলেদের সাময়িক ত্যাগের মূল্য সরকার দিচ্ছে। জেলেরা যাতে নিষেধাজ্ঞার সময় কষ্টে না থাকে, সেজন্য সরকার বিভিন্ন সহায়তা কার্যক্রম চালু রেখেছে। জেলেদের কল্যাণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। নদীতে মা ইলিশ ও জাটকা সংরক্ষণে জেলেদের সহযোগিতা ভবিষ্যতে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে ও জেলেদের জীবন-জীবিকা সুরক্ষা এবং নদীর সম্পদ রক্ষায় এ ধরনের সহায়তা কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। খাদ্য সহায়তা শুধু সাময়িক সহযোগিতা নয়, এটি জেলেদের মধ্যে সরকারি উদ্যোগের প্রতি আস্থা বাড়ায়। ইলিশ রক্ষায় জেলেরা নিয়ম মেনে নিষেধাজ্ঞা পালন করলে আগামী দিনে তাদের আয়ও বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি