• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
তালতলা বাজারে পুলিশের অভিযান, ৭০ গ্রাম গাঁজাসহ আটক ১ ২৭ বছর পর কারাগারের দরজা খুলছে কালুর, ফিরছেন স্বজনদের কাছে ভোলা শহরের গুরুত্বপূর্ণ স্পটে পুলিশের চেকপোস্ট। বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক

তালতলা বাজারে পুলিশের অভিযান, ৭০ গ্রাম গাঁজাসহ আটক ১

NEWS ROOM / ৩ বার ভিউ
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ভোলা প্রকাশ নিউজঃ

ভোলার বোরহানউদ্দিনে মাদকবিরোধী অভিযানে ৭০ গ্রাম গাঁজাসহ মো. জয়নাল পাটোয়ারী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তালতলা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই (নিঃ) মো. মেহেদি হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মনির পাটোয়ারী ফার্মেসির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় জয়নাল পাটোয়ারীকে আটক করে তার কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক জয়নাল পাটোয়ারী উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত জালাল পাটোয়ারীর ছেলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি