শিরোনাম
বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ। 

ভোলায় অপারেশন ”ডেভিল হান্ট” রাতভর অভিযানে ইউপি চেয়ারম্যানসহ আটক- ৪

NEWS ROOM / ১৫৩ বার ভিউ
আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫




স্টাফ রিপোর্টার, ভোলা প্রকাশ।।

ভোলায় অপারেশন ডেভিলহান্টের অংশ হিসেবে কোস্টগার্ডের হিসেবে নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা সহ চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোররাত পর্যন্ত অভিযানে সদরের পশ্চিম ইলিশাসহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ইউপি চেয়ারস্যান ও আ:’লীগ নেকা জহিরুল ইসলাম (৪২), মাইনুল হাওলাদার (৪০), মোঃ ফয়েজ হাওলাদার (৫০), মোঃ ফরিদ তহশিলদার (৪৬)।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১২টা হতে ভোর ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে ভোলায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা হতে চারজনকে আটক করা হয়। জানা যায়, অভিযানে আটককৃত ব্যক্তিরা সকলেই আওয়ামী লীগ এর নেতাকর্মী।

তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণে জন্য ভোলা থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি