শিরোনাম
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২ রাসেলকে ঘিরে ডিবির অভিযান,পূর্ব ইলিশায় মিলল ১৩০ পিস ইয়াবা! মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের ঝটিকা অভিযান—ইয়াবা-গাঁজাসহ আটক ৬

ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ

NEWS ROOM / ৪৮ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬




ভোলা প্রতিনিধি।। অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে মোঃ নোমান (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভোলা জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।
রোববার (১৩ সেপ্টেম্বর) পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার নোমানের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এর ১৬, ১৭, ২৪, ২৫ ও ২৭ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি ১৪ সেপ্টেম্বর রুজু করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়ার মাধ্যমে দ্রুত অর্থ উপার্জনের প্রলোভনে পড়ে অনেকেই আর্থিক ক্ষতি ও ঋণগ্রস্ততার শিকার হচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকতে এবং অনলাইন জুয়ার প্রচারণা, লিংক শেয়ার ও জুয়ার লেনদেনে নিজের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব ব্যবহার না করতে সবাইকে সতর্ক করা হয়েছে।
পাশাপাশি অনলাইন জুয়া বা এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ডের তথ্য থাকলে ভোলা জেলা পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি