• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম
চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ রাতের লঞ্চে ভোলার দীর্ঘশ্বাস: সড়ক নয়, সেতুই চায় দ্বীপবাসী ভোলা-বরিশাল সেতুর দাবিতে ঢাকায় কাল গণমিছিল ভোলায় দিনদুপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: ২০ ভরি স্বর্ণালংকার লুট ভোলার সঙ্গে ঢাকার সড়কপথে সরাসরি সংযোগের স্বপ্ন—প্রস্তাবিত মহাসড়ক নিয়ে অবহিতকরণ সভা

ভাঙনের মুখে ভোলা সদরের রাজাপুরের একটি স্কুল

NEWS ROOM / ৭৮ বার ভিউ
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬




ভাঙনের মুখে ভোলা সদরের রাজাপুরের একটি স্কুল

ভাঙনরোধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক ॥ ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের একটি শিক্ষাপ্রতিষ্ঠান ভয়াবহ নদীভাঙনের হুমকির মুখে পড়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে স্কুলসংলগ্ন এলাকার মাটি, ফলে আতঙ্কে দিন কাটছে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের।

এলাকাবাসী জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে যেকোনো সময় বিদ্যালয় ভবনসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে ব্যাহত হবে শতাধিক শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম এবং চরম দুর্ভোগে পড়বে স্থানীয় জনগণ।

স্থানীয়রা অবিলম্বে টেকসই ও স্থায়ী ভাঙনরোধী বাঁধ নির্মাণের দাবি জানিয়ে বলেন, প্রতি বছর অস্থায়ী উদ্যোগ নেওয়া হলেও তা দীর্ঘমেয়াদে কোনো সুফল বয়ে আনছে না। তাই শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপদ রক্ষায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি