• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী

পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন

NEWS ROOM / ৪৮ বার ভিউ
আপডেট : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬



অঞ্জনা রানী ভোলা।।

শারদীয় দুর্গোৎসবের আনন্দে যখন ভোলার সর্বত্র প্রস্তুতির ব্যস্ততা, ঠিক তখনই বেহাল সড়ক নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ভোলা পৌরসভার ওয়েস্টার্ন পাড়ার বাসিন্দারা। খানাখন্দ আর অসংখ্য গর্তে চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কটি পূজার আগেই সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

ওয়েস্টার্ন পাড়ার মিহির লাল সাহার মাঠ দুর্গাপূজা মণ্ডপের সামনে এ মানববন্ধনের আয়োজন করে মণ্ডপ কমিটি। এতে সনাতন ধর্মাবলম্বী কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ সড়কটি এখন যেন দুর্ভোগের প্রতিচ্ছবি। কোথাও পিচ উঠে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে চলাচল আরও কঠিন হয়ে পড়ে। প্রতিদিন ঝুঁকি নিয়েই পথ চলতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের।

এদিকে সামনে শারদীয় দুর্গাপূজা। ওয়েস্টার্ন পাড়ার মিহির লাল সাহার মাঠের পূজা মণ্ডপে প্রতিবছর আশপাশের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। ফলে পূজার সময় সড়কটির বেহাল দশা দর্শনার্থীদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন মণ্ডপ কমিটি ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, পূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সবার অংশগ্রহণের একটি সর্বজনীন উৎসব। তাই পূজামণ্ডপে মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে উৎসবের আগেই সড়কটি সংস্কার করা জরুরি।

তারা বলেন, বছরের পর বছর ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে এলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এখন পূজার আগে অন্তত সড়কটি চলাচল উপযোগী করে দেওয়ার দাবি তাদের।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে এলাকাবাসী বলেন—‘পূজার আনন্দে যেন বেহাল রাস্তা বাধা না হয়।’

শারদীয় দুর্গোৎসবের আগেই জরাজীর্ণ সড়কটি সংস্কার করে নিরাপদ, সুন্দর ও নির্বিঘ্ন চলাচলের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি