• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ রাতের লঞ্চে ভোলার দীর্ঘশ্বাস: সড়ক নয়, সেতুই চায় দ্বীপবাসী ভোলা-বরিশাল সেতুর দাবিতে ঢাকায় কাল গণমিছিল ভোলায় দিনদুপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: ২০ ভরি স্বর্ণালংকার লুট ভোলার সঙ্গে ঢাকার সড়কপথে সরাসরি সংযোগের স্বপ্ন—প্রস্তাবিত মহাসড়ক নিয়ে অবহিতকরণ সভা

টানা বর্ষণে দশমিনায় জনজীবন বিপর্যস্ত, শ্রমজীবী ও চাষীদের ক্ষতির শঙ্কা।

NEWS ROOM / ৯৩ বার ভিউ
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫




মোঃ আরিফুর রহমান ঝন্টু, দশমিনা প্রতিনিধি। 

উওর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থানে মৌসুমী বায়ু সংক্রিয় হওয়ায় এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে পটুয়াখালী দশমিনা উপজেলায় রবিবার সকাল থেকে বৃহস্পতিবার সারাদিন পর্যন্ত মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি হচ্ছে। টানা ( পাঁচ দিনের টানা বর্ষনে জনজীবনে দেখা দিয়েছে চরম ভোগান্তি। এতে উপার্জন হারিয়ে সব চেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের দিনমজুর ও শ্রমজীবীরা। অনেকে কাজে বের হতে না পেরে বন্ধ হয়ে গেছে আয়ের পথ। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই আবহাওয়া থাকায় ক্ষতির শঙ্কায় রয়েছে কৃষকরা। এদিকে দিনমজুর ও শ্রমজীবী, সুমন, সাখাওয়াত, মনির বলেন, বৃষ্টির কারনে ৪দিন পর্যন্ত কাজে যেতে না পাড়ায় প্রতিদিনের মজুরী ৬০০ টাকা করে লজ হয়েছে। রেন্টেকার মোটরসাইকেল চালক, রাকিব, হেলাল, এবং রিপন বলেন, এত বৃষ্টিতে গাড়ী চালাইতে পারিনা দৈনিক ৭০০-৮০০ টাকা ইনকাম বন্ধ হয়ে গেছে।ঘরে পরে আছি বাহিরে নামতে পারিনা। পানের বরজ চাষী, বিরাজ, মানিক খাঁ,সাহাবুদ্দিন মিয়া বলেন, পানের বরজের পান এবং বরের লতাপাতা সহ বর দেবে গেছে এতে কয়েক হাজার টাকার ক্ষতি হবে মনে করেন।

পটুয়াখালী আবহাওয়া অফিস কর্মরত অফিসার মোঃ রাহাত হাওলাদার বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ৩০.৭ মিলি মিটার বৃষ্টি পাত রেকর্ড করা হয়েছে। সাথে বঙ্গোবসাগরে ৩ নম্বর সতর্ক বার্তা দেখিয়ে যেতে বলা হয়েছে। তিনি আরো বলেন, আগামী ২০ থেকে ২২ তারিখ পর্যন্ত আবহাওয়া এভাবে থাকতে পারে বলে মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি