• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল,স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারাল সেলেসাওরা। ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ। ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব। লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা গ্রামীণ জনপদের একমাত্র ভরসা ভোলা সদরের ভেলুমিয়া ১০ শয্যার হাসপাতাল। লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম। অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ

জেলা পুলিশের মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ১৩৬ বার ভিউ
আপডেট : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

আশিকুর রহমান শান্ত, ভোলা প্রকাশ।।

ভোলা জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পুলিশ অফিস সম্মেলন কক্ষে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান এর সভাপতিত্বে ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) আছাদুজ্জামান এর সঞ্চালনায় জেলা পুলিশের ডিসেম্বর /২৩ ইং মাসের মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় পুলিশ সুপার মাহিদুজ্জামান বলেন, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে ও শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানো, ডিজিটাল ডিভাইস, বিশেষ করে মোবাইলের প্রতি যুব সমাজের মাত্রাতিরিক্ত আসক্তি, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনা, যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়, দ্রব্যমুল্যে নিয়ন্ত্রন, সড়ক পরিবহন আইন বাস্তবায়নসহ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে পুলিশি কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে সকলকে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও অপরাধ সংঘটনের আগেই তা সমাজ থেকে সমূলে উপড়ে ফেলার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

সভায় অন্যান্যের মধ্যে মোঃ মামুন অর রশিদ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভোলা, মোঃ বাবুল আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), মোঃ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), মোঃ মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) ও ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শকসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি