• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
শুভ জন্মাষ্টমী “দুষ্টের দমন, সৃষ্টির পালন”—শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিতে ভক্তিতে মুখর সনাতন সমাজ স্মৃতির পাতায়  জাহাঙ্গীর আলম মিয়া: মানুষের কল্যাণে নিবেদিত এক আলোকিত জীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ রাতের লঞ্চে ভোলার দীর্ঘশ্বাস: সড়ক নয়, সেতুই চায় দ্বীপবাসী

চরফ্যাশনে ট্রলারডুবিতে জেলের মৃত্যু

NEWS ROOM / ১৫৪ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩




শাহাবুদ্দিন হাওলাদার, চরফ্যাশন (ভোলা):

ঘূর্ণিঝড় মোখা পরবর্তী কালবৈশাখী প্রভাবে প্রচণ্ড ঝড়ের কবলে পরে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন মৎস্য ঘাটের পার্শ্ববর্তী মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ২৭ জেলের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ট্রলারে থাকা অপর ২৬ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে ।
নিহত মোশাররফ হোসেন মশু উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ৬নম্বর ওয়ার্ডের মৃত ছৈয়দ আহম্মেদের ছেলে।
(১৫ মে) সোমবার রাত ১০টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন মৎস্যঘাট থেকে প্রায় দুই কিলোমিটার পূর্ব দিকের মেঘনা নদীতে মাছ ধরতে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি।এসময় ট্রলারে থাকা জেলেরা লাফিয়ে নদীতে পড়ে যান কিন্তু নিহত মোশাররফ হোসেন (মশু) ৫৫ ট্রলারের কেবিনে থাকায় বের হতে পারেনি।
এসময় পাশে থাকা একই উপজেলার সামরাজ মৎস্য ঘাটের কাদের মাঝির ট্রলারের লোকজন তাদের উদ্ধার করেন।
ট্রলারটি উদ্ধারকারী কাদের মাঝি বিষয়টি নিশ্চিত করেন।

উদ্ধার হওয়া ট্রলার মাঝি খোরশেদ আলম মানবকন্ঠ’কে জানিয়েছেন,ঘূর্ণিঝড় মোখা’র পরবর্তী সময়ে ২৭জন মাঝি মাল্লা নিয়ে মাছ স্বীকারে মাইনুদ্দিন মৎস্য ঘাট থেকে বের হয়ে প্রায় দুই কিলোমিটার অতিক্রম করার পরেই মেঘনা নদীতে এসে ঝড়ের কবলে পড়েন জেলেরা।তিনি আরো বলেন ট্রলারটি ছোট হওয়ার কারণে সহজেই ডুবে গেছে ট্রলারটি এবং কেবিনে থাকার করণেই মোশারফ হোসেন মশু বের হতে পারেননি।
শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি