• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ রাতের লঞ্চে ভোলার দীর্ঘশ্বাস: সড়ক নয়, সেতুই চায় দ্বীপবাসী ভোলা-বরিশাল সেতুর দাবিতে ঢাকায় কাল গণমিছিল ভোলায় দিনদুপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: ২০ ভরি স্বর্ণালংকার লুট ভোলার সঙ্গে ঢাকার সড়কপথে সরাসরি সংযোগের স্বপ্ন—প্রস্তাবিত মহাসড়ক নিয়ে অবহিতকরণ সভা

চরফ্যাশনে ছোট ভাইয়ের বউয়ের সাথে পরকীয়ায় ধরা পড়লো ভাসুর

NEWS ROOM / ২৩৯ বার ভিউ
আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩




ইসরাফিল নাঈম, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে আপন ছোট ভাইয়ের বউয়ের সাথে পরকীয়া করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়লো আনোয়ার নামে এক ভাসুর। গত বুধবার (১৪ জুন) দিবাগত রাতে উপজেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ছোট ভাই আক্তার অভিযোগ করে জানান, আমার বড় ভাই আনোয়ারের সাথে আমার স্ত্রীরির দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং সম্পর্ক চলাকালীন অবস্থায় আমার স্ত্রীর সাথে আমার বড় ভাইয়ের একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে।

গত বুধবার দিবাগত রাতে আমার বাসায় আমার স্ত্রীরির সাথে আপত্তিকর অবস্থায় আমার বড় ভাবি ফাতেমা দেখেন এবং স্থানীয় প্রতিবেশীদের ডেকে এনে বিষয়টি জানায়।

পরে সকালে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সোলাইমান হাওলাদার ঘটনাটি শুনে আমাদের বাসায় আসে। এসে বিষয়টি সমঝোতা করাতে চায় এবং আমার বড় ভাইয়ের কাছ থেকে আনুমানিক এক লাখ টাকার বিনিময়ে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

তিনি আরও জানান, এ ঘটনা শুনার পর আমার স্ত্রীরির সাথে ফোনে কথা হলে সে আমাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আরও একাধিকবার এরকম শারীরিক সম্পর্ক হয়েছে। যার কল রেকর্ড আমার কাছে আছে। আমি ঢাকায় চাকরি করি এবং সেখানে থাকা হয় এই সুযোগে ব্যাবহার করে আমার ভাই আনোয়ার আমার স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তুলে। ঘটনা শুনে আমি ১৫ তারিখ বাড়িতে আসি।

আওয়ামী লীগ সভাপতি সোলাইমান হাওলাদার এক লাখ টাকার বিষয়টি অস্বীকার করে জানান, ঘটনাটি শুনে আমি সেখানে গিয়েছি তবে ১ লাখ টাকার বিষয়ে আমি কিছু জানিনা।

এবিষয়ে আনোয়ারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.এনামুল হক জানান, এই বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি