• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ। ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব। লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা গ্রামীণ জনপদের একমাত্র ভরসা ভোলা সদরের ভেলুমিয়া ১০ শয্যার হাসপাতাল। লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম। অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার প্রশিক্ষণ আধুনিকতার ছোঁয়ায় অবহেলিত ডাকবাক্স, চিঠি কেন আসে না?

সরদার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট টর্নামেন্ট আয়োজন 

NEWS ROOM / ১২৯ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

বিশেষ প্রতিবেদক, ভোলা প্রকাশ:  ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরদার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ১২তম ডে- নাইট সর্টপিচ টুর্নামেন্ট-২০২৫ ক্রিকেটের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শরীফ সর্দার বাড়ি সংলগ্ন একটি ক্রিকেট মাঠে ফরম বিতরণের মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

সরদার স্পোর্টিং ক্লাবের পরিচালনায় থাকা সদস্যরা জানান, বর্তমানে মাদক ও অনলাইন জুয়ায় যুব সমাজ আজ ধ্বংসের পথে। যুব সমাজকে মাদক মুক্ত করতে তাদের এই উদ্যোগ। খেলাধুলার মাধ্যমে যুব সমাজের সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্ব ও মেধাশক্তি বিকাশের সুযোগ মিলে এমন পত্যাশা থেকেই তাদের এই আয়োজন।

তারা আরো জানান, আসন্ন ঈদকে সামনে রেখে এই আয়োজনে থাকছে ১২ টি ক্রিকেট দল। প্রতিটি দলে থাকছে ১১ জন খেলোয়াড়। ঈদের তৃতীয় দিন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে একটি আকর্ষনীয় পুরস্কার ও আনন্দ ভোজনের খাসি ছাগল।

এদিকে সরদার স্পোর্টিং ক্লাবের এই টুর্নামেন্টকে ঘিরে চলছে ওই এলাকায় উৎসবের আমেজ। চলছে দলের জন্য ফরম কেনার হিড়িক, তবে অল্পসংখ্যক দলের যোগদান থাকায় দ্রুতই বিক্রি হচ্ছে দলের ফরম।

স্থানীয়রা সরদার স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান ক্লাবটির সদস্যদের।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি