• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা বৈকুণ্ঠ বাসী হন শ্রদ্ধেয় কাকা ভোলার ব্যবসায়ী সমাজের পরিচিত মুখ ও রেনুকা বস্ত্রালয়-এর স্বত্বাধিকারী প্রদীপ কুমার সাহা আজ বিকেল ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। সবাই ওনার পরিবারের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। “আগামীর রাজনীতি ও করণীয়” রাজিব আহসান এমপি। ভোলায় এসপি শহীদুল্লাহ কাওছারের নির্দেশে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ৩ আসামী গ্রেফতার মনপুরায় শুভ আগমন করবেন (ভোলা-৪) চরফ্যাশন মনপুরা নবনির্বাচিত এমপি নুরুল ইসলাম নয়ন

ভোলা জেলা প্রশাসকের বদলিজনিত বিদায় সংবর্ধনা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত

NEWS ROOM / ৮৬ বার ভিউ
আপডেট : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার, ভোলা প্রকাশ।।

ভোলা জেলা পুলিশ এর আয়োজনে রবিবার (২৩ জুলাই) ০২.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স ত্রিশেডে মোন মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা এর সভাপতিত্বে মোঃ তৌফিক ইলাহী চৌধুরী, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ভোলা মহোদয়ের প্রাণী ও মৎস্য সম্পদ মন্ত্রণালয়ে উপ-সচিব পদে বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। সকল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন। ভোলা জেলা পুলিশ বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এসময় পুলিশ সুপার বলেন, বিদায়ী অতিথি জনাব মোঃ তোফিক হু-লাহী চৌধুরী, জেলা প্রশাসক, ভোলা এর বদলি জনিত বিদায়ে ভোলা জেলা প্রশাসন একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস ও পরিশ্রমী কর্মকর্তার অভাব অনুভব করবে এবং তরুণরা তাকে দেখে অনুপ্রাণিত হবে। পুলিশ সুপার তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা।

এ সময় আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ভোলা, মো: জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) ভোলা, জনাব মোঃ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), ভোলা, জনাব প্রণয় রায়, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার, ভোলা, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আহ রিজার্ভ অফিস, ভোলা সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোসগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি