• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রাম অব্যাহত থাকবে: হাফিজ ইব্রাহিম চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবাসহ যুবক আটক শিশুকে বাঁচাতে গিয়ে সড়কে উল্টে পড়লেন সাংবাদিক ছোটন সাহা ঢেউয়ের তোড়ে মেঘনায় মাছ ধরার নৌকা ডুবি,বাবা-ছেলেকে জীবিত উদ্ধার পূজার ঢাক বাজতে আর দেরি নেই, বেহাল রাস্তায় দুশ্চিন্তায় ভোলার ওয়েস্টার্ন পাড়াবাসী ‘উৎসবের আগেই রাস্তা চাই’—সংস্কারের দাবিতে শত শত মানুষের মানববন্ধন ‎যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ সেতুর স্বপ্ন থেকে নতুন মহাসড়ক—শ্রীপুরবাসীর চাওয়া শুধু একটি সংযোগ রাতের লঞ্চে ভোলার দীর্ঘশ্বাস: সড়ক নয়, সেতুই চায় দ্বীপবাসী ভোলা-বরিশাল সেতুর দাবিতে ঢাকায় কাল গণমিছিল ভোলায় দিনদুপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি: ২০ ভরি স্বর্ণালংকার লুট

ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা

NEWS ROOM / ১৫৪ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৩ জুন, ২০২৩




সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:

ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএমের বদলিজনিত বিদায় উপলক্ষ্যে বৃহস্পতিবার (২২ জুন, ২০২৩ খ্রিঃ) জেলা বিশেষ শাখা, জেলা গোয়েন্দা শাখা, শহর ও যানবাহন শাখা, সদর কোর্ট, সিআইডি ও জেলা পুলিশের আয়োজনে পুলিশ অফিস সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বদলী জনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। সকল সহকর্মীদের স্মৃতিচারণে বিদায়ী অতিথির সফল কর্মময় জীবন ফুটে উঠেছে। কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন।
ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়ের বদলি জনিত বিদায়ে ভোলা জেলা পুলিশ একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস ও পরিশ্রমী কর্মকর্তার অভাব অনুভব করবে এবং তরুণরা তাকে দেখে অনুপ্রাণিত হবে। সহকর্মীরা তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় সকল ইউনিটের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ জহিরুল ইসলাম হওলাদার, সহকারি পুলিশ সুপার (তজুমদ্দিন ও চরফ্যাসন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব প্রনয় রায়, সকল থানার অফিসার ইনচার্জগণ, সহ সংশ্লিষ্ট ইউনিটের সকল অফিসার ও ফোর্সগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি