ভোলা প্রকাশ | নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ড পর্যালোচনায় ভোলা জেলা পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ জুলফিকার আলী হায়দার।
৯ অক্টোবর ২০২৬ তারিখে তিনি ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে ডিআইজি পুলিশ অফিস ও জেলা বিশেষ শাখা (ডিএসবি), ভোলার বার্ষিক পরিদর্শন করেন। তিনি ডিএসবি কার্যালয়ের সার্বিক কার্যক্রম ও প্রশাসনিক বিষয়াদি পর্যালোচনা করেন। পাশাপাশি পুলিশের দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দক্ষতা, স্বচ্ছতা ও আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান, পিপিএম, ডিআইও-১, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জসহ ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।
ডিআইজির এ পরিদর্শনকে জেলা পুলিশের কার্যক্রমের মূল্যায়ন, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।