• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন মুনতাসীর আলম চৌধুরী রবিন। যুব প্রশিক্ষণ কেন্দ্র-ভোলায় ৩ মাস মেয়াদী আবাসিক প্রশিক্ষণ কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এমপি হাফিজ ইব্রাহিমের স্নেহভাজন পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বরের জন্মদিন আজ বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়ালেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান সন্তোষ দেব ও মিতা দেবের গর্বিত সন্তান। ক্যা”ন্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পুলিশ কর্মকর্তা মাকসুদুর রহমান ভোলায় দাফনের ১৫ দিন পর কবর থেকে আতরের ঘ্রাণ,এলাকায় তোলপাড় ভোলায় লোডশেডিংয়ের ভোগান্তি কাটবে কবে? পক্ষিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রত্যাশী আল আমীনের গণসংযোগ শুরু মানবিক সহায়তায় পাশে এমপি হাফিজ ইব্রাহিম যেভাবে গ্রেপ্তার হলেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর

ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হলেন মুনতাসীর আলম চৌধুরী রবিন।

NEWS ROOM / ১৪ বার ভিউ
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | ভোলা

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক ভোলা জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়েছে। সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে ভোলা জেলা প্রশাসককে সভাপতি করে গঠিত এই কমিটিতে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুনতাসীর আলম চৌধুরী রবিন-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুযায়ী এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ভোলা জেলা প্রশাসক। এছাড়া পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপপরিচালক (যুব উন্নয়ন), জেলা ক্রীড়া কর্মকর্তা এবং ক্রীড়া সংগঠক হাজী ইফফান আলমাস সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

দীর্ঘদিন ধরে ভোলার ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত মুনতাসীর আলম চৌধুরী রবিনের সদস্য সচিব হিসেবে মনোনয়নকে জেলার ক্রীড়াপ্রেমী ও সংগঠকদের মধ্যে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর নেতৃত্বে ভোলার ক্রীড়াঙ্গন নতুন গতি পাবে এবং খেলাধুলার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।

নবগঠিত অ্যাডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন এবং জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি