• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়ালেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান সন্তোষ দেব ও মিতা দেবের গর্বিত সন্তান।

NEWS ROOM / ১০২ বার ভিউ
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬




নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সন্তান, সর্বশ্রদ্ধেয় ধীরেন্দ্রনাথ দেবের নাতি এবং সন্তোষ দেব ও মিতা দেবের গর্বিত সন্তান বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে নতুন করে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ফিফা বিশ্বকাপের বর্ণাঢ্য অনুষ্ঠানে গান পরিবেশন করে তিনি বিশ্বজুড়ে দর্শকদের নজর কাড়েন। তবে শুধু তাঁর সুরেলা কণ্ঠই নয়, তাঁর পোশাক ও উপস্থাপনাতেও ছিল বাংলাদেশের প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। তাঁর পরিধেয় পোশাকে স্থান পেয়েছিল বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং প্রাণের লাল-সবুজ পতাকার মনোমুগ্ধকর মোটিফ।

গান পরিবেশনের সময় তিনি বারবার বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশের পতাকার দিকে, যেন বিশ্বমঞ্চে তুলে ধরেছেন নিজের শেকড়, নিজের জন্মভূমির পরিচয়। যদিও তিনি বর্তমানে মার্কিন নাগরিক, তবুও হৃদয়ে ধারণ করে চলেছেন বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও দেশপ্রেম।

এমন একজন কৃতি সন্তানের অর্জনে গর্বিত বাংলাদেশ। তাঁর এই দেশপ্রেম ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচয় তুলে ধরার প্রচেষ্টা নিঃসন্দেহে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তাঁর প্রতি রইল গভীর শ্রদ্ধা ও শুভকামনা। একই সঙ্গে শ্রদ্ধা ও অভিনন্দন তাঁর বাবা-মায়ের প্রতি, যাঁদের স্নেহ, শিক্ষা ও মূল্যবোধে বেড়ে ওঠা এই সন্তান আজ বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরছেন গর্বের সঙ্গে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি