শিরোনাম
ভোলায় ইয়াবার চালানসহ নারী আটক—ইলিশা ঘাটে কোস্ট গার্ডের অভিযান ভোলায় বিদ্যুৎ সংকট ২১ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ১৪, ঘাটতি ৭ মেগাওয়াট লালমোহনে লঞ্চঘাটে তিন কিশোরী উদ্ধার অভিমান করে ঢাকা যাওয়ার পথে উদ্ধার,পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ ভোলায় গ্রাম পুলিশের নতুন আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. ইউসুফ ভোলা-বরিশাল সরাসরি সেতুর দাবি | সড়ক যোগাযোগ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান মেহেন্দিগঞ্জে রাতের অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যেভাবে গ্রেপ্তার হলেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর

NEWS ROOM / ১০৪ বার ভিউ
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬




দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশঃ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ।

পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে দুদক অনুসন্ধান ও মামলা দায়ের করার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া জোরদার করতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়। ইন্টারপোলের রেড নোটিশ বা বিশেষ যোগাযোগের সূত্র ধরে দুবাই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ সদরদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি