শিরোনাম
মেঘনায় মা ইলিশ নিধনের ভিডিও করতেই হামলা? অভিযুক্ত কামালসহ কয়েকজন বোরহানউদ্দিনে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি হাফিজ ইব্রাহিমের শাড়ি বিতরণ ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে ডিসি-এসপি, পরিদর্শন বিভিন্ন পূজামণ্ডপ সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সম্প্রীতি, দেশটা সবার: প্রতিমন্ত্রী রাজিব আহসান মেহেন্দিগঞ্জে মন্দিরে মন্দিরে বস্ত্র বিতরণ,সহাবস্থানের বার্তা ১৭ বছরের প্রবাসজীবনের উপার্জনে গড়া বাড়িতেই ঠাঁই নেই মোসারেফের! সম্পদের হিসাব ও বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ, ১৬ লাখ টাকার মামলায় দুই দিন হাজতবাসের দাবি প্রবাসফেরত ব্যক্তির ভোলায় দুর্গোৎসবে ২৯ মন্দিরে ২৯ লাখ টাকা বরাদ্দ দিলেন মন্ত্রী পার্থ ভোলা সরকারি কলেজ : ক্যাম্পাস সাংবাদিকদের ওপর কোনো হস্তক্ষেপ করা হয়নি: জেলা ছাত্রদল চরফ্যাশনের নজরুল নগর ইউপি নির্বাচনে আলোচনায় মোল্লা আসাদুর রহমান রুবেল শাসক নয়, জনসেবক হতে চান তিনি ১১ বছরের সংসার, ৬ মাসের প্রেম! বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী,পরিবারসহ লাপাত্তা ফাহাদ বোরহানউদ্দিনে যানজটে আটকে ফায়ার সার্ভিস, জরুরি সেবা নিয়ে শঙ্কা—প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

ভোলায় দাফনের ১৫ দিন পর কবর থেকে আতরের ঘ্রাণ,এলাকায় তোলপাড়

NEWS ROOM / ১৪২ বার ভিউ
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬




নিজস্ব প্রতিবেদক, ভোলা:

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের নতুন মসজিদ সংলগ্ন এলাকায় দাফনের ১৫ দিন পর এক ব্যক্তির কবর থেকে সুমিষ্ট আতরের ঘ্রাণ বের হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মৃত্যুবরণ করা এক ব্যক্তিকে ওই কবরস্থানে দাফন করা হয়। দাফনের প্রায় ১৫ দিন পর হঠাৎ করেই তার কবরের আশপাশ থেকে মনোমুগ্ধকর আতরের ঘ্রাণ অনুভূত হতে থাকে। বিষয়টি প্রথমে কয়েকজন স্থানীয় ব্যক্তি টের পেলেও পরে তা দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ কবরস্থানে ভিড় জমাতে শুরু করেন। অনেকেই ঘটনাটিকে আল্লাহর বিশেষ রহমত ও মরহুমের নেক আমলের প্রতিদান হিসেবে দেখছেন। কেউ কেউ কবরের পাশে গিয়ে দোয়া ও মোনাজাতও করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, তারা আগে কখনও এমন ঘটনা প্রত্যক্ষ করেননি। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার পাশাপাশি ধর্মপ্রাণ মানুষের মধ্যে গভীর আগ্রহের সৃষ্টি হয়েছে।

তবে বিষয়টি সম্পর্কে কোনো ধর্মীয় বা বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। স্থানীয় আলেমরা এ ধরনের ঘটনায় বাড়াবাড়ি না করে মরহুমের জন্য দোয়া করার এবং ইসলামের মূল শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ঘটনাটি বর্তমানে ভেদুরিয়া ইউনিয়নসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

সর্বশেষ খবর

ক্যাটাগরি